Isaiah 66:8 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এমন কথা কে শুনেছে? এমন কাজ কে দেখেছে? এক দিনে কি কোন দেশের জন্ম হবে? কোন জাতি কি এক মহূর্তেই ভূমিষ্ঠ হবে? তবুও, গর্ভযন্ত্রণা হওয়ামাত্র সিয়োন তার সন্তানদেরকে প্রসব করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেউ কি এরকম কথা কখনও শুনেছে? কে এরকম বিষয় কখনও দেখেছে? কোনো দেশের জন্ম কি একদিনে হতে পারে, কিংবা এক মুহূর্তের মধ্যে কোনো জাতির উদ্ভব কি হতে পারে? তবুও, সিয়োনের গর্ভযন্ত্রণা হতে না হতেই, সে তার ছেলেমেয়েদের জন্ম দিল।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এমন কার্য্য কে দেখিয়াছে? এক দিবসে কি কোন দেশের জন্ম হইবে? কোন জাতি কি একেবারেই ভূমিষ্ঠ হইবে? ফলে, গর্ভযন্ত্রণা হইবামাত্র সিয়োন আপন সন্তানগণকে প্রসব করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এমন কথা কে শুনিয়াছে? এমন কার্য কে দেখিয়াছে? এক দিবসে কি কোন দেশের জন্ম হইবে? কোন জাতি কি এক মুহূর্তেই ভূমিষ্ঠ হইবে? ফলে, গর্ভযন্ত্রণা হইবামাত্র সিয়োন আপন সন্তানগণকে প্রসব করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কে এই রকম কথা শুনেছে? কে এই রকম ঘটনা দেখেছে? একটা দেশ কি এক দিনে জন্ম নিতে পারে? কিম্বা একটা জাতির কি এক মুহূর্তে জন্ম হয়? কিন্তু সিয়োনের ব্যথা উঠতে না উঠতেই সে তার সন্তানদের জন্ম দিয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কে এই রকম কথা শুনেছে? কে এই রকম ঘটনা দেখেছে? একটা দেশ কি এক দিনে জন্ম নিতে পারে? কিংবা একটা জাতির কি এক মুহূর্তে জন্ম হয়? কিন্তু সিয়োনের ব্যথা উঠতে না উঠতেই সে তার সন্তানদের জন্ম দিয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এমন ঘটনার কথা কেউ কি শুনেছে কখনও? এ পর্যন্ত কোন জাতি কি কখনও একদিনে জন্ম গ্রহণ করেছে? কিন্তু একটি জাতিকে জন্মদানের আগে সিয়োনকে বেশী কষ্টভোগ করতে হবে না।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এমন বিষয়ের কথা কে শুনেছে? এমন বিষয় কে দেখেছে? একটা দেশ কি এক দিনের র মধ্যে জন্ম নিতে পারে? একটা জাতি কি এক মুহূর্তে জন্ম নিতে পারে? কিন্তু সিয়োনের ব্যথা উঠতে না উঠতেই সে তার সন্তানদের জন্ম দিয়েছে।