Isaiah 7:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তোমার আল্লাহ্‌ মাবুদের কাছে কোন চিহ্ন যাচ্ঞা কর, তা অধোলোক থেকে ঊর্ধ্বলোকে যে কোন স্থানে হতে পারে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুর কাছে একটি চিহ্ন দেখতে চাও, হয় অধোলোকের নিম্নতম স্থানে অথবা ঊর্ধ্বলোকের ঊর্ধ্বতম স্থানে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর কাছে কোন চিহ্ন যাচ্ঞা কর, অধোলোকে কি ঊর্দ্ধলোকে যাচ্ঞা কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর কাছে কোন চিহ্ন যাচ্ঞা কর, অধোলোকে কি ঊর্ধ্বলোকে যাচ্ঞা কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুর কাছে বল যেন তিনি তোমাকে একটা চিহ্ন দেখান- সেই চিহ্ন মৃতস্থান থেকে স্বর্গ পর্যন্ত যে কোন জায়গায় দেখানো যেতে পারে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তুমি তোমার মাবুদ আল্লাহ্‌র কাছে বল যেন তিনি তোমাকে একটা চিহ্ন দেখান্ত সেই চিহ্ন কবর থেকে বেহেশত পর্যন্ত যে কোন জায়গায় দেখানো যেতে পারে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি তোমার প্রভু পরমেশ্বরের কাছে একটি চিহ্ন চাও। সে চিহ্ন স্বর্গ, মর্ত্য—যেখান থেকেই হোক না কেন!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“প্রভু, তোমার ঈশ্বরের কাছ থেকে একটি সংকেত চিহ্ন চেয়ে নাও যাতে তুমি নিজের কাছে প্রমাণ করতে পারো যে এগুলি সব সত্য| তুমি তোমার ইচ্ছেমতো যে কোন সংকেত চিহ্ন চাইতে পারো| চিহ্নটি মৃতের আলযের মতো গভীর থেকে অথবা আকাশের মত উঁচু থেকে আসতে পারে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুর কাছে কোনো চিহ্ন জিজ্ঞাসা কর, গভীরে বা ওপরে জিজ্ঞাসা কর।”