Isaiah 7:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি বললেন, হে দাউদের কুল, তোমরা একবার শোন, মানুষকে ক্লান্ত করা কি তোমাদের দৃষ্টিতে ক্ষুদ্র বিষয় যে, আমার আল্লাহ্‌কেও ক্লান্ত করবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন যিশাইয় বললেন, “দাউদের কুলের লোকেরা, এখন তোমরা শোনো! মানুষের ধৈর্যের পরীক্ষা নেওয়াই কি যথেষ্ট নয়? তোমরা কি আমার ঈশ্বরেরও ধৈর্যের পরীক্ষা নেবে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি কহিলেন, হে দায়ূদের কুল, তোমরা একবার শুন, মনুষ্যকে ক্লান্ত করা কি তোমাদের দৃষ্টিতে ক্ষুদ্র বিষয় যে, আমার ঈশ্বরকেও ক্লান্ত করিবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি কহিলেন, হে দায়ূদের কুল, তোমরা একবার শুন, মনুষ্যকে ক্লান্ত করা কি তোমাদের দৃষ্টিতে ক্ষুদ্র বিষয় যে, আমার ঈশ্বরকেও ক্লান্ত করিবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন যিশাইয় বললেন, “দায়ূদের বংশের লোকেরা, তোমরা শোন। মানুষের ধৈর্য পরীক্ষা করা কি যথেষ্ট নয়? তোমরা কি আমার ঈশ্বরের ধৈর্য পরীক্ষা করবে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ইশাইয়া বললেন, “দাউদের বংশের লোকেরা, তোমরা শোন। মানুষের ধৈর্য পরীক্ষা করা কি যথেষ্ট নয়? তোমরা কি আমার আল্লাহ্‌র ধৈর্য পরীক্ষা করবে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন যিশাইয় বললেন, তাহলে শোন হে দাউদের কুল, মানুষের ধৈর্যের সীমা তুমি অতিক্রম করেছ। মনে রেখ, ঈশ্বরের ধৈর্যেরও একটা সীমা আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিশাইয় বললেন, “দায়ুদের পুত্র, আহস মন দিয়ে শোন| লোকের ধৈর্য্যের পরীক্ষা কি তোমাদের কাছে যথেষ্ট নয়? তোমরা কি আমার ঈশ্বরেরও ধৈর্য্যের পরীক্ষা নিতে চাও?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই যিশাইয় বললেন, “দায়ূদের কুল, তোমরা শোন। মানুষের ধৈর্য্য পরীক্ষা করা কি যথেষ্ট নয়? তোমরা কি আমার ঈশ্বরের ধৈর্য্য পরীক্ষা করবে?