Isaiah 7:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যা মন্দ তা অগ্রাহ্য করার এবং যা ভাল তা মনোনীত করার জ্ঞান পাবার সময়ে বালকটি দই ও মধু খাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মন্দকে অগ্রাহ্য করার ও ভালোকে বেছে নেওয়ার পর্যাপ্ত জ্ঞান না হওয়া পর্যন্ত, সেই বালকটি দুধ ও দই খাবে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহা মন্দ তাহা অগ্রাহ্য করিবার, এবং যাহা ভাল তাহা মনোনীত করিবার জ্ঞান পাইবার সময়ে বালকটী দধি ও মধু খাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহা মন্দ তাহা অগ্রাহ্য করিবার, এবং যাহা ভাল তাহা মনোনীত করিবার জ্ঞান পাইবার সময়ে বালকটি দধি ও মধু খাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যা মন্দ তা অগ্রাহ্য করবার ও যা ভাল তা বেছে নেবার জ্ঞান পাবার সময়ে তিনি দই আর মধু খাবেন। কিন্তু হে রাজা আহস, সেই সময়ের আগেই যাদের আপনি ভয় করেন সেই দুই রাজার দেশ খালি হয়ে পড়ে থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যা খারাপ তা অগ্রাহ্য করবার ও যা ভাল তা বেছে নেবার জ্ঞান পাবার সময়ে তিনি দই আর মধু খাবেন। কিন্তু হে বাদশাহ্‌ আহস, সেই সময়ের আগেই যাদের আপনি ভয় করেন সেই দুই বাদশাহ্‌র দেশ খালি হয়ে পড়ে থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার উপযুক্ত বয়স হওয়ার পরে লোকে প্রচুর সুখাদ্য ভোগ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যতদিন না পর্যন্ত ইম্মানূযেল খারাপ কাজ প্রত্যাখান করে ভালো কাজ বেছে নিতে শিখবে ততদিন পর্যন্ত সে দই ও মধু খাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যা খারাপ তা অগ্রাহ্য করার এবং যা ভালো তা মনোনীত করার জ্ঞান পাবার দিনের শিশুটি দই ও মধু খাবে।