Isaiah 7:16 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাস্তবিক যা মন্দ তা অগ্রাহ্য করার ও যা ভাল তা মনোনীত করার জ্ঞান বালকটির না হতে, যে দেশের দুই বাদশাহ্কে তুমি ঘৃণা করছো, সে দেশ পরিত্যক্ত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু সে মন্দকে অগ্রাহ্য করার ও ভালোকে বেছে নেওয়ার জ্ঞান হওয়ার পূর্বেই, যাদের আপনি ভয় করেন, ওই দুই রাজার দেশ জনশূন্য হয়ে পড়ে থাকবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাস্তবিক যাহা মন্দ তাহা অগ্রাহ্য করিবার ও যাহা ভাল তাহা মনোনীত করিবার জ্ঞান বালকটীর না হইতে, যে দেশের দুই রাজাকে তুমি ঘৃণা করিতেছ, সে দেশ পরিত্যক্ত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাস্তবিক যাহা মন্দ তাহা অগ্রাহ্য করিবার ও যাহা ভাল তাহা মনোনীত করিবার জ্ঞান বালকটির না হইতে, যে দেশের দুই রাজাকে তুমি ঘৃণা করিতেছ, সেই দেশ পরিত্যক্ত হইবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভাল-মন্দের বিচার করে গ্রহণ এবং বর্জন করতে শেখার আগে যে দুটি দেশের দুই রাজা তোমাদের ঘৃণা ও ভীতি প্রদর্শন করে, সেই দেশ দুটি পরিত্যক্ত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু ছেলেটি ভালো কাজ করবার মত এবং মন্দ কাজ প্রত্যাখান করবার মতো বোঝবার বয়সে এসে পৌঁছবার আগেই ইফ্রয়িম এবং অরাম দেশ জনমানব বর্জিত হয়ে যাবে| “তোমরা এখন ঐ দুজন রাজার ভয়ে ভীত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ যা খারাপ তা অগ্রাহ্য করার ও যা ভালো তা মনোনীত করার জ্ঞান হওয়ার আগে, যে দেশের দুই রাজাকে তুমি ঘৃণা করছ, সে দেশ জনশূন্য হবে।