Isaiah 7:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এহুদা থেকে আফরাহীমের পৃথক হবার দিন থেকে যে রকম সময় কখনও হয় নি, মাবুদ তোমার প্রতি, তোমার লোকদের ও তোমার পিতৃ-কুলের প্রতি সেই রকম সময় উপস্থিত করবেন, আসেরিয়া দেশের বাদশাহ্‌কে আনবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইফ্রয়িম যিহূদা থেকে বিচ্ছিন্ন হওয়ার সময় অবধি, যা কখনও হয়নি, সদাপ্রভু তোমার প্রতি, তোমার প্রজাদের প্রতি ও তোমার পিতৃকুলের প্রতি সেরকম সময় উপস্থিত করবেন—তিনি আসিরিয়ার রাজাকে নিয়ে আসবেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহূদা হইতে ইফ্রয়িমের পৃথক্‌ হইবার দিনাবধি যাদৃশ সময় কখনও হয় নাই, সদাপ্রভু তোমার প্রতি, তোমার প্রজাদের প্রতি ও তোমার পিতৃকুলের প্রতি তাদৃশ সময় উপস্থিত করিবেন, অশূরের রাজাকে আনিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহূদা হইতে ইফ্রয়িমের পৃথক হইবার দিনাবধি যাদৃশ সময় কখনও হয় নাই, সদাপ্রভু তোমার প্রতি, তোমার প্রজাদের প্রতি ও তোমার পিতৃকুলের প্রতি তাদৃশ সময় উপস্থিত করিবেন, অশূরের রাজাকে আনিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদা ও ইফ্রয়িমের আলাদা হবার দিনের পর থেকে যা কখনও হয় নি, সদাপ্রভু আপনার ও আপনার লোকদের এবং আপনার বাবার বংশের লোকদের উপর সেই রকম একটা সময় আনবেন। সেই সময় তিনি আসিরিয়ার রাজাকে নিয়ে আসবেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদা ও আফরাহীমের আলাদা হবার দিনের পর থেকে যা কখনও হয় নি, মাবুদ আপনার ও আপনার লোকদের এবং আপনার পিতার বংশের লোকদের উপর সেই রকম একটা সময় আনবেন। সেই সময় তিনি আশেরিয়ার বাদশাহ্‌কে নিয়ে আসবেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর তোমাদের উপরে, তোমাদের দেশবাসীর উপরে ও তোমাদের রাজপরিবারের উপরে এমন এক দুর্দৈব আনবেন, যা ইসরায়েল রাজ্য থেকে যিহুদীয়া বিচ্ছিন্ন হবার আগে কোনদিন ঘটে নি। এই দুর্দৈব বহন করে আনবে আসিরিয়ারাজ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তোমাদের আসলে প্রভুকে ভয় পাওয়া উচিৎ‌| কারণ তিনি তোমাদের জন্য দুঃসময় আনবেন| এই দুঃসময় তোমার কাছে, তোমার লোকদের কাছে এবং তোমার পিতৃকুলেও আসবে| ঈশ্বর কি করবেন? তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তিনি অশূরের রাজাকে আমন্ত্রণ জানাবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহূদা থেকে ইফ্রয়িমের আলাদা হবার দিন থেকে যা কখনো হয়নি, সদাপ্রভু তোমার জন্য ও তোমার পিতৃকুলের জন্য সেই দিন আনবেন, তিনি অশূরের রাজাকে আনবেন।”