Isaiah 7:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেদিন মাবুদ মিসরের সমস্ত নদী প্রান্তস্থ মৌমাছির প্রতি ও আসেরিয়া দেশের মৌমাছির প্রতি শিস্ দেবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন, সদাপ্রভু মিশরে নীল অববাহিকা থেকে মাছি ও আসিরীয়দের দেশ থেকে মৌমাছিদের শিস্ দিয়ে ডাকবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই দিন সদাপ্রভু মিসরের নদী সকলের প্রান্তস্থ মক্ষিকার প্রতি ও অশূর দেশীয় মৌমাছির প্রতি শিশ্ দিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই দিন সদাপ্রভু মিসরের নদী সকলের প্রান্তস্থ মক্ষিকার প্রতি ও অশূর দেশীয় মৌমাছির প্রতি শিস দিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিন সদাপ্রভু মিসর দেশের দূরের নদীগুলো থেকে মাছি ও আসিরিয়া দেশ থেকে মৌমাছিদের আসবার জন্য ডাক দেবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিন মাবুদ মিসর দেশের দূরের নদীগুলো থেকে মাছি ও আশেরিয়া দেশ থেকে মৌমাছিদের আসবার জন্য ডাক দেবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেইদিন প্রভু পরমেশ্বর সঙ্কেত ধ্বনি দিয়ে ডাকবেন মিশরীদের, তারা সুদূর নীল নদের তীর থেকে পঙ্গপালের মত উড়ে আসবে। তিনি সঙ্কেতে ডাকবেন আসিরিয়াবাসীকে, তারা দেশ থেকে উড়ে আসবে মৌমাছির মত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সে সময় প্রভু ‘মাছি’ (এখন ‘মাছিটি’ মিশরের নদীর কাছে আছে|) এবং ‘মৌমাছিকে’ (‘মৌমাছিটি’ এখন অশূর দেশে আছে|) ডাক দেবেন| তারা তোমার দেশে এসে পৌঁছবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন সদাপ্রভু মিশর দেশের দূরের নদীগুলোর মাছি ও অশূর দেশের মৌমাছিদের শিশ দেবেন।