Isaiah 7:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন দাউদের কুলকে জানানো হল যে, অরাম আফরাহীমের সহায় হয়েছে। তাতে তাঁর ও তাঁর লোকদের হৃদয় আলোড়িত হল, যেমন বনের সমস্ত গাছ বায়ুর দ্বারা আলোড়িত হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এসময় দাউদের কুলকে বলা হল, “অরাম ইফ্রয়িমের সঙ্গে মৈত্রীচুক্তি করেছে” তাই আহস ও তাঁর প্রজাদের হৃদয় কেঁপে উঠল, যেভাবে বাতাসে বনের গাছপালা কেঁপে ওঠে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন দায়ূদের কুলকে জ্ঞাত করা গেল যে, অরাম ইফ্রয়িমের সহায় হইয়াছে। তাহাতে তাঁহার হৃদয় ও তাঁহার প্রজাদের হৃদয় আলোড়িত হইল, যেমন বনের বৃক্ষ সকল বায়ুর দ্বারা আলোড়িত হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন দায়ূদের কুলকে জ্ঞাত করা গেল যে, অরাম ইফ্রয়িমের সহায় হইয়াছে। তাহাতে তাঁহার হৃদয় ও তাঁহার প্রজাদের হৃদয় আলোড়িত হইল, যেমন বনের বৃক্ষ সকল বায়ুর দ্বারা আলোড়িত হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন দায়ূদের বংশের লোকদের বলা হল, “অরামের সৈন্যদল বন্ধু হিসাবে ইফ্রয়িমে ছাউনি ফেলে আছে।” এই কথা শুনে আহস ও তাঁর লোকদের অন্তর ভয়ে বাতাসে দুলে-ওঠা বনের গাছের মতই দুলে উঠল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন দাউদের বংশের লোকদের বলা হল, “সিরিয়ার সৈন্যদল বন্ধু হিসাবে আফরাহীমে ছাউনি ফেলে আছে।” এই কথা শুনে আহস ও তাঁর লোকদের দিল ভয়ে বাতাসে দুলে-ওঠা বনের গাছের মতই দুলে উঠল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সিরিয়া ইসরায়েলের সঙ্গে মিত্রতা স্থাপন করেছে, এই সংবাদ যিহুদীয়ারাজের কাছে পৌঁছালে স্বয়ং তিনি এবং তাঁর প্রজারা দারুণ ভয় পেয়ে ঝড়ের মুখে গাছের পাতার মত কাঁপতে লাগলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদার রাজবাড়ি দায়ুদের পরিবারকে জানানো হল যে, “অরাম এবং ইফ্রয়িমের (ইস্রায়েলের) সেনাদল জোটবদ্ধ হয়েছে| তারা একসঙ্গে ঘাঁটি গেড়েছে|” এই খবর শুনে রাজা আহস এবং তাঁর প্রজারা খুব ভয় পেয়ে গেলো| বনের গাছপালা যেমন বাতাসে নড়ে তেমনি তারাও ভয়ে কাঁপতে লাগল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন দায়ূদের কুলকে জানানো গেল যে, অরাম ইফ্রয়িমের সঙ্গী হয়েছে। তাতে তাঁর হৃদয় ও তাঁর লোকদের হৃদয় কেঁপে গেল, যেমন বনের গাছ সব বাতাসের দ্বারা নড়ে যায়।