Isaiah 7:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেদিন প্রভু ফোরাত নদীর পারস্থ ভাড়াটিয়া ক্ষুর দ্বারা, আসেরিয়ার বাদশাহ্র দ্বারা, মাথা ও পায়ের লোম ক্ষৌরি করে দেবেন এবং তা দিয়ে দাড়িও ফেলবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন, প্রভু তোমার মাথার চুল ও পায়ের লোম কামানোর জন্য এবং তোমার দাড়িও কামিয়ে দেওয়ার জন্য ইউফ্রেটিস নদীর ওপার থেকে একটি ক্ষুর, অর্থাৎ আসিরীয় রাজাকে ব্যবহার করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দিন প্রভু [ফরাৎ] নদীর পারস্থ ভাড়াটিয়া ক্ষুর দ্বারা, অশূর-রাজের দ্বারা, মস্তক ও পদের লোম ক্ষৌরি করিয়া দিবেন, এবং তদ্দ্বারা দাড়িও ফেলিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দিন প্রভু [ফরাৎ] নদীর পারস্থ ভাড়াটিয়া ক্ষুর দ্বারা, অশূর-রাজের দ্বারা, তোমাদের মস্তক ও পদের লোম ক্ষৌরি করিয়া দিবেন, এবং তদ্দ্বারা দাড়িও ফেলিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিন প্রভু তোমাদের মাথার চুল, পায়ের লোম ও দাড়ি কামিয়ে দেবার জন্য ইউফ্রেটিস নদীর ওপার থেকে একটা ক্ষুর, অর্থাৎ আসিরিয়ার রাজাকে ভাড়া করে আনবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিন দীন-দুনিয়ার মালিক তোমাদের মাথার চুল, পায়ের লোম ও দাড়ি কামিয়ে দেবার জন্য ফোরাত নদীর ওপার থেকে একটা ক্ষুর, অর্থাৎ আশেরিয়ার বাদশাহ্কে ভাড়া করে আনবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেইদিন প্রভু পরমেশ্বর ইউফ্রেটিস নদীর ওপার থেকে একজন ক্ষৌরকারকে ভাড়া করে আনবেন–—সে হল আসিরিয়ার সম্রাট! সে তোমাদের চুল দাড়ি সব ক্ষৌরি করে দেবে। অপদস্থ করবে তোমাদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু যিহূদাকে শাস্তি দেবার জন্য অশূরকে ব্যবহার করবেন| প্রভু অশূরকে ভাড়া করবেন এবং সেটিকে একটি খুরের মতো ব্যবহার করা হবে| মনে হবে যেন প্রভু যিহূদার পা, মাথা এমনকি দাড়ি থেকেও চুল কামিয়ে নিচ্ছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন প্রভু [ফরাৎ] নদীর পারে অবস্থিত ভাড়া করা ক্ষুর দিয়ে, অশূর রাজার দ্বারা মাথা ও পায়ের লোম কামিয়ে দেবেন এবং তা দিয়ে দাড়িও কামাবেন।