Isaiah 7:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেদিন, যে যে স্থানে এক হাজার রূপার মুদ্রা মূল্যের এক হাজার আঙ্গুরলতা আছে, সেসব স্থান কাঁটাঝোপ আর কাঁটাগাছ হবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন, যেখানে যেখানে এক হাজার রৌপ্যমুদ্রা মূল্যের এক হাজারটি দ্রাক্ষালতা ছিল, সেখানে হবে কেবলমাত্র কাঁটাগাছ ও শেয়ালকাঁটার জঙ্গল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই দিন, যে যে স্থানে সহস্র রৌপ্য-মুদ্রা মূল্যের সহস্র দ্রাক্ষালতা আছে, সেই সকল স্থান শ্যাকুল ও কন্টকময় হইবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই দিন, যে যে স্থানে সহস্র রৌপ্য-মুদ্রা মূল্যের সহস্র দ্রাক্ষালতা আছে, সেই সকল স্থান শ্যাকুল ও কণ্টকময় হইবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিন যে সব জায়গায় বারো কেজি রূপার দামের এক হাজারটা আংগুর লতা ছিল সেখানে থাকবে কেবল কাঁটাঝোপ আর কাঁটাগাছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিন যে সব জায়গায় বারো কেজি রূপার দামের এক হাজারটা আংগুর লতা ছিল সেখানে থাকবে কেবল কাঁটাঝোপ আর কাঁটাগাছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেইদিন উৎকৃষ্ট দ্রাক্ষাকুঞ্জে, যেখানে সহস্র দ্রাক্ষালতা আছে, যার মূল্য সহস্র রৌপ্য মুদ্রা, সেই দ্রাক্ষাকুঞ্জ শ্যাকুল আর কাঁটাঝোপে ঢেকে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দেশের মাঠে মাঠে যে 1000 দ্রাক্ষা গাছ আছে তার প্রত্যেকটির মূল্য হবে 1000 রূপোর টুকরোর সমান| কিন্তু এই দ্রাক্ষা ক্ষেতগুলি আগাছা এবং কাঁটায় ভরে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন, যে জায়গায় হাজার রূপার মুদ্রা দামের হাজার আঙ্গুর লতা আছে, সেই সব জায়গা কাঁটাঝোপ আর কাঁটাময় হবে।