Isaiah 7:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মাবুদ ইশাইয়াকে বললেন, তুমি ও তোমার পুত্র শার-যাশূব উভয়ে আহসের সঙ্গে সাক্ষাৎ করার জন্য উপরিস্থ পুষ্করিণীর প্রণালীর মুখের কাছে ধোপাদের ক্ষেতের রাজপথে যাও এবং তাকে বল,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন সদাপ্রভু যিশাইয়কে বললেন, “তুমি ও তোমার পুত্র শার-যাশূব বাইরে যাও ও রজকদের মাঠ অভিমুখী রাস্তায়, উচ্চতর পুষ্করিণীর জলপ্রণালীর মুখে, আহসের সঙ্গে সাক্ষাৎ করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সদাপ্রভু যিশাইয়কে কহিলেন, তুমি ও তোমার পুত্র শার-যাশূব উভয়ে আহসের সহিত সাক্ষাৎ করণার্থে উপরিস্থ পুষ্করিণীর প্রণালীর মুখের নিকটে রজকদের ক্ষেত্রস্থ রাজপথে যাও, এবং তাহাকে বল, সাবধান, সুস্থির হও;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সদাপ্রভু যিশাইয়কে কহিলেন, তুমি ও তোমার পুত্র শার-যাশূব উভয়ে আহসের সহিত সাক্ষাৎ করণার্থে উপরিস্থ পুষ্করিণীর প্রণালীর মুখের নিকটে রজকদের ক্ষেত্রস্থ রাজপথে যাও, এবং তাহাকে বল,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সদাপ্রভু যিশাইয়কে বললেন, “তুমি ও তোমার ছেলে শার-যাশূব বের হয়ে ধোপার মাঠের রাস্তার ধারে উঁচু পুকুরের সংগে লাগানো জলের সুড়ংগের মুখের কাছে গিয়ে আহসের সংগে দেখা কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন মাবুদ ইশাইয়াকে বললেন, “তুমি ও তোমার ছেলে শার-যাশূব বের হয়ে ধোপার মাঠের রাস্তার ধারে উঁচু পুকুরের সংগে লাগানো পানির সুড়ংগের মুখের কাছে গিয়ে আহসের সংগে দেখা কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর যিশাইয়কে বললেন, তোমার পুত্র শার-যাশুবকে নিয়ে তুমি রাজা আহসের সঙ্গে দেখা কর। ঝরণার উৎস থেকে জল আনার জন্য যে খাল কাটা হয়েছে, তার শেষ প্রান্তে ধোপার মাঠে, রাজপথে তোমরা তার দেখা পাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন প্রভু যিশাইয়কে বললেন, “তুমি এবং তোমার পুত্র শার-যাশূব যাবে এবং আহসের সঙ্গে কথা বলবার জন্য ধোপাদের মাঠের রাস্তার পাশে যেখানে জল উচ্চতর জলাশয়ের মধ্যে দিয়ে বইছে, সেখানে দেখা করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সদাপ্রভু যিশাইয়কে বললেন, তুমি ও তোমার ছেলে শার-যাশূব আহসের সঙ্গে দেখা করার জন্যে উপরের পুকুরের জলনির্গমন-প্রণালীর মুখের কাছে ধোপার মাঠের রাস্তায় যাও।