Isaiah 7:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সাবধান, সুস্থির হও; ধোঁয়া ওঠা এই দুই কাঠের শেষ প্রান্ত থেকে, রৎসীন ও অরাম এবং রমলিয়ের পুত্রের ক্রোধের আগুনকে ভয় পেয়ো না, তোমার হৃদয়কে নিরাশ হতে দিও না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাকে বলো, ‘আপনি সাবধান হোন, শান্ত থাকুন এবং ভয় পাবেন না। এই দুই ধোঁয়া ওঠা কাঠের অবশিষ্ট অংশ, অর্থাৎ রৎসীন ও অরামের এবং রমলিয়ের পুত্রের ভয়ংকর ক্রোধের জন্য আপনি সাহস হারাবেন না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই দুই ধূমময় কাষ্ঠের পুচ্ছ হইতে, রৎসীন ও অরামের, এবং রমলিয়ের পুত্রের, ক্রোধানল হইতে ভীত হইও না, তোমার হৃদয়কে দ্রব হইতে দিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সাবধান, সুস্থির হও; এই দুই ধূমময় কাষ্ঠের পুচ্ছ হইতে, রৎসীন ও অরামের, এবং রমলিয়ের পুত্রের, ক্রোধানল হইতে ভীত হইও না, তোমার হৃদয়কে দ্রব হইতে দিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাকে এই কথা বল, ‘সতর্ক হও, স্থির থাক ও ভয় কোরো না। ধূমা ওঠা ঐ দু’টা কাঠের শেষ অংশ দেখে, অর্থাৎ রৎসীন, অরাম ও রমলিয়ের ছেলের ভয়ংকর রাগ দেখে নিরাশ হোয়ো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাকে এই কথা বল, ‘সতর্ক হও, স্থির থাক ও ভয় কোরো না। ধোঁয়া ওঠা ঐ দু’টা কাঠের শেষ অংশ দেখে, অর্থাৎ রৎসীন, সিরিয়া ও রমলিয়ের ছেলের ভয়ংকর রাগ দেখে নিরাশ হোয়ো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাকে বলবে, সাবধান থাকতে। সে যেন ধীর শান্ত হয়ে থাকে, কোন অবস্থায় ভয় না পায় কিম্বা অস্থির হয়ে না পড়ে। সিরিয়ারাজ রৎসীন এবং ইসরায়েলরাজ পেকহের ক্রোধ দুটি ধূমায়িত কাষ্ঠের ধোঁয়ার চেয়ে বেশী কিছু নয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আহসকে বল, ‘সাবধানে থেকো, কিন্তু শান্ত থেকো! রৎসীন ও রমলিয়ের পুত্রকে ভয় পেয়ো না, কারণ তারা দুটি পোড়া কাঠির মত| অতীতে তারা খুব গরম ছিল| কিন্তু এখন তারা শুধুই ধোঁয়া| রৎসীন, অরাম এবং রমলিয়ের পুক্র রুদ্ধ হয়ে রয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাকে বল, সাবধান, সুস্থির হও; এই দুই পোড়া কাঠের শেষ অংশ থেকে রৎসীন ও অরামের এবং রমলিয়ের ছেলের, প্রচণ্ড ক্রোধ থেকে ভীত হয়ো না, তোমার হৃদয়কে নিরাশ হতে দিও না।