Isaiah 7:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এসো, আমরা এহুদার বিরুদ্ধে যাত্রা করি, তাকে ধ্বংস করি ও আমাদের পক্ষে যোগ দিতে তাকে বাধ্য করি এবং তার মধ্যে এক জনকে, টাবেলের পুত্রকে বাদশাহ্ করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এসো আমরা যিহূদাকে আক্রমণ করি; এসো আমরা এই দেশকে ছিন্ন-বিচ্ছিন্ন করে নিজেদের মধ্যে ভাগ করি ও টাবিলের পুত্রকে এর উপরে রাজা করি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আইস, আমরা যিহূদার বিরুদ্ধে যাত্রা করি, তাহাকে ত্রাসযুক্ত করি, ও আপনাদের জন্য তথায় বিনাশ সাধন করিয়া তাহার মধ্যে এক জনকে, টাবেলের পুত্রকে, রাজা করি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা যিহূদার বিরুদ্ধে যাত্রা করি, তাহাকে ত্রাসযুক্ত করি, ও আপনাদের জন্য তথায় বিনাশ সাধন করিয়া তাহার মধ্যে একজনকে, টাবেলের পুত্রকে, রাজা করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা যিহূদার বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে এবং তাদের হারিয়ে দিয়ে টাবেলের ছেলেকে সেখানকার রাজা করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা এহুদার বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে এবং তাদের হারিয়ে দিয়ে টাবেলের ছেলেকে সেখানকার বাদশাহ্ করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা যিহুদীয়া জয় করতে চায় এবং সেখানকার প্রজাদের ভয় দেখিয়ে নিজেদের পক্ষে এনে টাবেলের পুত্রকে যিহুদীয়ার রাজা করতে চায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা যিহূদার বিরুদ্ধে যুদ্ধ করব| আমরা নিজেদের স্বার্থে যিহূদাকে ভাগ করে টাবেলের পুত্রকে যিহূদার নতুন রাজা বানাব|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“এস, আমরা যিহূদাকে আক্রমণ করি এবং তাকে আতঙ্কিত করি এবং এস আমরা তাকে দমন করি এবং আমাদের মধ্যে টাবেলের ছেলেকে রাজা করি।”