Isaiah 7:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা অরামের মাথা দামেস্ক ও দামেস্কের মাথা রৎসীন। আর পঁয়ষট্টি বছর গত হলে আফরাহীম বিনষ্ট হবে, আর জাতি হিসেবে থাকবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ অরামের মস্তক হল দামাস্কাস, আর দামাস্কাসের মস্তক হল কেবলমাত্র রৎসীন। পঁয়ষট্টি বছরের মধ্যে ইফ্রয়িম এমন ধ্বংস হবে যে, আর জাতি থাকবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা অরামের মস্তক দম্মেশক ও দম্মেশকের মস্তক রৎসীন। আর পঁয়ষট্টি বৎসর গত হইলে ইফ্রয়িম বিনষ্ট হইবে, আর জাতি থাকিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা অরামের মস্তক দম্মেশক ও দম্মেশকের মস্তক রৎসীন। আর পঁয়ষট্টি বৎসর গত হইলে ইফ্রয়িম বিনষ্ট হইবে, আর জাতি থাকিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ অরামের মাথা দামেস্কই বা কি আর দামেস্কের মাথা রাজা রৎসীনই বা কে? পঁয়ষট্টি বছরের মধ্যে ইফ্রয়িম এমনভাবে ধ্বংস হবে যে, জাতি হিসাবে সে আর থাকবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ সিরিয়ার মাথা দামেস্কই বা কি আর দামেস্কের মাথা বাদশাহ্‌ রৎসীনই বা কে? পঁয়ষট্টি বছরের মধ্যে আফরাহীম এমনভাবে ধ্বংস হবে যে, জাতি হিসাবে সে আর থাকবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেন ঘটবে না? কারণ সিরিয়ার রাজধানীই তো দামাস্কাস, আর সেই রাজধানীতেই রাজা রৎসীনের বাস। কি এমন তার বাহুবল! আর ইসরায়েল, মাত্র পঁয়ষট্টি বছরের মধ্যে ছিন্নভিন্ন হয়ে যাবে, একটি জাতিরূপে তার আর কোন চিহ্ন থাকবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রৎসীন যতদিন দম্মেশকের শাসক থাকবে, ততদিন তাদের অভিসন্ধি খাটবে না| এখন ইফ্রয়িম(ইস্রায়েল) একটি দেশ, কিন্তু ভবিষ্যতে আজ থেকে 65 বছর পরে সেটি আর একটি দেশ থাকবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ অরামের মাথা দম্মেশক ও দম্মেশকের মাথা রত্সীন। পঁয়ষট্টি বছরের মধ্যে ইফ্রয়িম ধ্বংস হবে এবং জাতি আর থাকবে না।