Isaiah 8:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তা হলে তিনি পবিত্র স্থান হবেন; কিন্তু ইসরাইলের উভয়কুলের জন্য তিনি এমন পাথর হবেন যাতে লোকে উচোট খায় ও এমন পাষাণ হবেন যাতে লোকে বাধা পেয়ে পড়ে যায়। জেরুশালেম-নিবাসীদের জন্য তিনি হবেন পাশ ও ফাঁদস্বরূপ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তিনিই হবেন তোমার ধর্মধাম; কিন্তু ইস্রায়েলের ও যিহূদার উভয় কুলের পক্ষে তিনি হবেন এক পাথর, যাতে মানুষ হোঁচট খাবে এবং এক শিলা, যার কারণে তাদের পতন হবে। আর জেরুশালেমের লোকদের জন্য তিনি এক ফাঁদ ও এক জালস্বরূপ হবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহা হইলে তিনি পবিত্র আশ্রয় হইবেন; কিন্তু ইস্রায়েলের উভয় কুলের জন্য তিনি বিঘ্নজনক প্রস্তর ও বাধাজনক পাষাণ হইবেন, যিরূশালেম-নিবাসীদের জন্য পাশ ও ফাঁদস্বরূপ হইবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহা হইলে তিনি পবিত্র আশ্রয় হইবেন; কিন্তু ইস্রায়েলের উভয় কুলের জন্য তিনি বিঘ্নজনক প্রস্তর ও বাধাজনক পাষাণ হইবেন, যিরূশালেম-নিবাসীদের জন্য পাশ ও ফাঁদস্বরূপ হইবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাহলে তিনি হবেন একটা পবিত্র আশ্রয়স্থান, কিন্তু ইস্রায়েলীয়দের দু’টি দেশের জন্য তিনি এমন একটা পাথর হবেন যাতে লোকে উছোট খাবে এবং যা লোকের উছোট খাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। যিরূশালেমের লোকদের জন্য তিনি হবেন একটা ফাঁদ ও একটা জাল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাহলে তিনি হবেন একটা পবিত্র আশ্রয়স্থান, কিন্তু বনি-ইসরাইলদের দু’টি দেশের জন্য তিনি এমন একটা পাথর হবেন যাতে লোকে উচোট খাবে এবং যা লোকের উচোট খাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। জেরুজালেমের লোকদের জন্য তিনি হবেন একটা ফাঁদ ও একটা জাল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি মহাপবিত্র! আমি এমন এক পাথরের মত, যাতে লোকে হোঁচট্ খাবে পড়ে যাবে। আমি হয়েছি ফাঁদের মত, যে ফাঁদে যিহুদীয়া, ইসরায়েল ও জেরুশালেমের মানুষ ধরা পড়বে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি তোমরা প্রভুকে সম্মান কর, তাঁকে পবিত্র বলে মান্য কর, তাহলেই তিনি তোমাদের পক্ষে এক নিরাপদ আশ্রয় হবেন| কিন্তু তোমরা তাঁকে সম্মান কর না| তাই ঈশ্বর একটা পাথরের মতো হবেন এবং তোমরা সেই পাথরের ওপর আছড়ে পড়বে| ইস্রায়েলের দুটি পরিবার এই পাথরের ওপর হোঁচট খাবে এবং তারা আঘাত পাবে| জেরুশালেমের সমস্ত লোককে আটক করতে প্রভু একটা ফাঁদ স্বরূপ হবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তা হলে তিনি একটা পবিত্র আশ্রয়স্থান হবেন; কিন্তু ইস্রায়েলীয়দের উভয় কুলের জন্য তিনি হোঁচট খাওয়া পাথর ও বাধাজনক পাথর হবেন, যিরূশালেমের লোকদের জন্য তিনি হবেন একটা ফাঁদ ও একটা জাল।