Isaiah 8:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি মাবুদের আকাঙক্ষা করবো, যিনি ইয়াকুবের কুল থেকে নিজের মুখ আচ্ছাদন করেন এবং তাঁর অপেক্ষায় থাকব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি সদাপ্রভুর জন্য অপেক্ষা করব, যিনি যাকোবের কুলের কাছ থেকে তাঁর মুখ লুকিয়েছেন। আমি তাঁরই উপরে আমার আস্থা রাখব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি সদাপ্রভুর আকাঙ্ক্ষা করিব, যিনি যাকোবের কুল হইতে আপন মুখ আচ্ছাদন করেন, এবং তাঁহার অপেক্ষায় থাকিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি সদাপ্রভুর আকাঙ্ক্ষা করিব, যিনি যাকোবের কুল হইতে আপন মুখ আচ্ছাদন করেন, এবং তাঁহার অপেক্ষায় থাকিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি সদাপ্রভুর জন্য অপেক্ষা করব, যিনি যাকোব-বংশের কাছ থেকে মুখ ফিরিয়ে রেখেছেন; আমি তাঁর উপরেই নির্ভর করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি মাবুদের জন্য অপেক্ষা করব, যিনি ইয়াকুব-বংশের কাছ থেকে মুখ ফিরিয়ে রেখেছেন; আমি তাঁর উপরেই ভরসা করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর এই লোকদের কাছ থেকে নিজেকে গোপন রেখেছেন, কিন্তু তিনিই আমার ভরসা, তাঁরই উপরে আমার আশা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি আমাদের রক্ষা করতে প্রভুর জন্য অপেক্ষা করব| তিনি যাকোবের পরিবারের থেকে মুখ লুকোচ্ছেন| কিন্তু আমি প্রভুর জন্য অপেক্ষা করব| তিনি আমাদের রক্ষা করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি সদাপ্রভুর জন্য অপেক্ষা করব, যিনি যাকোব-কুলের থেকে মুখ লুকান এবং আমি তাঁর অপেক্ষায় থাকব।