Isaiah 8:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই দেখ, আমি ও সেই সন্তানেরা, যাদেরকে মাবুদ আমাকে দিয়েছেন, সিয়োন-পর্বত নিবাসী বাহিনীগণের মাবুদের নিরূপণক্রমে আমরা ইসরাইলের মধ্যে চিহ্ন ও অদ্ভুত লক্ষণস্বরূপ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই আমি ও আমার সন্তানেরা, সদাপ্রভু যাদের আমাকে দিয়েছেন। সর্বশক্তিমান সদাপ্রভু, যিনি সিয়োন পর্বতে বাস করেন, তাঁর পক্ষ থেকে আমরা ইস্রায়েলের কাছে চিহ্ন ও প্রতীকস্বরূপ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই দেখ, আমি ও সেই সন্তানগণ, যাহাদিগকে সদাপ্রভু আমাকে দিয়াছেন, সিয়োন-পর্ব্বত-নিবাসী বাহিনীগণের সদাপ্রভু নিরূপণক্রমে আমরা ইস্রায়েলের মধ্যে চিহ্ন ও অদ্ভুত লক্ষণস্বরূপ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই দেখ, আমি ও সেই সন্তানগণ, যাহাদিগকে সদাপ্রভু আমাকে দিয়াছেন, সিয়োন-পর্বত-নিবাসী বাহিনীগণের সদাপ্রভুর নিরূপণক্রমে আমরা ইস্রায়েলের মধ্যে চিহ্ন ও অদ্ভুত লক্ষণস্বরূপ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই দেখ, আমি এবং সেই সন্তানেরা যাদের সদাপ্রভু আমাকে দিয়েছেন। সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু, যিনি সিয়োন পাহাড়ে বাস করেন আমরা তাঁরই ইচ্ছা অনুসারে চিহ্ন ও আশ্চর্য লক্ষণ হয়েছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই দেখ, আমি এবং সেই সন্তানেরা যাদের মাবুদ আমাকে দিয়েছেন। আল্লাহ্‌ রাব্বুল আলামীন, যিনি সিয়োন পাহাড়ে বাস করেন আমরা তাঁরই ইচ্ছা অনুসারে চিহ্ন ও আশ্চর্য লক্ষণ হয়েছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের দেওয়া সন্তানদের নিয়ে আমি এখানে উপস্থিত। সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, সিয়োন পর্বতের উপরে যাঁর সিংহাসন, তিনিই জীবন্ত বার্তারূপে আমাদের ইসরায়েল জাতির কাছে পাঠিয়েছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমি এবং আমার ছেলেমেয়েরা ইস্রায়েলের লোকের চিহ্ন এবং প্রমাণ স্বরূপ| সিয়োন পর্বতনিবাসী প্রভু সর্বশক্তিমান আমাদের পাঠিয়েছেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, আমি এবং সেই সন্তানেরা যাদের সদাপ্রভু আমাকে দিয়েছেন, সিয়োন পাহাড়ে বাস করেন বাহিনীদের সদাপ্রভুর দেওয়া অনুসারে আমরা ইস্রায়েলের মধ্যে চিহ্ন ও অদ্ভুত লক্ষণের মতো।