Isaiah 8:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যখন তারা তোমাদের বলে, তোমরা ভূতড়িয়া ও গণনাকারীদের কাছে, যারা বিড় বিড় ও ফিসফিস করে বকে, তাদের কাছে খোঁজ কর, তখন তোমরা বলবে, লোকেরা কি তাদের আল্লাহ্র কাছে খোঁজ করবে না? তারা জীবিতদের জন্য কি মৃতদের কাছে খোঁজ করবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন লোকেরা তোমাদের প্রেতমাধ্যম ও ভুতুড়েদের সঙ্গে যোগাযোগ করে বিড়বিড় ও ফিসফিস করতে বলে, তখন কোনো জাতি কি তাদের ঈশ্বরের কাছে অনুসন্ধান করবে না? জীবিতদের পক্ষে কেন মৃতদের সঙ্গে পরামর্শ করতে হবে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যখন তাহারা তোমাদিগকে বলে, তোমরা ভূতড়িয়া ও গুণীদিগের নিকটে, যাহারা বিড় বিড় ও ফুসফুস করিয়া বকে, তাহাদের নিকটে অন্বেষণ কর, [তখন তোমরা বলিবে,] প্রজাগণ কি আপনাদের ঈশ্বরের কাছে অন্বেষণ করিবে না? তাহারা জীবিতদের জন্য কি মৃতদের কাছে [অন্বেষণ করিবে]?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যখন তাহারা তোমাদিগকে বলে, তোমরা ভূতড়িয়া ও গুনিনদের নিকটে, যাহারা বিড় বিড় ও ফিসফিস করিয়া বকে, তাহাদের নিকটে অন্বেষণ কর, [তখন তোমরা বলিবে,] প্রজাগণ কি আপনাদের ঈশ্বরের কাছে অন্বেষণ করিবে না? তাহারা জীবিতদের জন্য কি মৃতদের কাছে [অন্বেষণ করিবে]?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকে যখন তোমাদের সেই লোকদের কাছে যেতে বলে যারা মৃত লোকদের ও মন্দ আত্মাদের সংগে যোগাযোগ স্থাপন করে আর ফিস্ফিস্ ও বিড়্বিড়্ করে, তখন তোমাদের কি ঈশ্বরের কাছে যাওয়া উচিত নয়? যারা জীবিত আছে তাদের হয়ে কেন মৃতদের সংগে পরামর্শ করতে যাবে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকে যখন তোমাদের সেই লোকদের কাছে যেতে বলে যারা মৃত লোকদের ও ভূতদের সংগে যোগাযোগ স্থাপন করে আর ফিস্ফিস্ ও বিড়বিড় করে, তখন তোমাদের কি আল্লাহ্র কাছে যাওয়া উচিত নয়? যারা জীবিত আছে তাদের হয়ে কেন মৃতদের সংগে পরামর্শ করতে যাবে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু যারা ভাগ্য গণনা করে ও আত্মার ভরে কথা বলে, লোকে তোমাদের তাদের কাছে গিয়ে ভবিষ্যৎ জানতে বলবে। তারা বলবে, লোকে অন্ততঃ আত্মাদের কাছ থেকে ভবিষ্যতের কথা জিজ্ঞাসা করুক এবং জীবিতদের পক্ষ হয়ে মৃতদের পরামর্শ নিক,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং তারা যদি তোমাকে বলে, “মাধ্যমদের, জ্যোতিষীদের, গণত্কার এবং বাজীকরদের প্রশ্ন কর, লোকদের কি তাদের (নিজেদের) ঈশ্বরকে খোঁজা উচিৎ নয়? মৃতদের কাছে কি তারা জীবিতদের সম্পর্কে প্রশ্ন করবে?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যখন তারা তোমাদেরকে বলে, তোমরা আত্মাদের সঙ্গে যোগাযোগ স্থাপনকারীদের ও জাদুকরদের কাছে যারা বিড়বিড় ও ফুসফুস করে বলে তাদের কাছে খোঁজ কর, [তখন তোমরা বলবে] লোকেরা কি নিজেদের ঈশ্বরের কাছে খোঁজ করবে না?