Isaiah 8:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ব্যবস্থার কাছে ও সাক্ষ্যের কাছে খোঁজ কর; এর অনুরূপ কথা যদি তারা না বলে, তবে তাদের কাছে কোন ভোরের আলো নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা ঈশ্বরের বিধান ও সতর্কীকরণের সাক্ষ্য অন্বেষণ করো! যদি তারা এই বাক্য অনুযায়ী কথা না বলে, তাহলে তারা ভোরের আলো দেখবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ব্যবস্থার কাছে ও সাক্ষ্যের কাছে [অন্বেষণ কর]; ইহার অনুরূপ কথা যদি তাহারা না বলে, তবে তাহাদের পক্ষে অরুণোদয় নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ব্যবস্থার কাছে ও সাক্ষ্যের কাছে [অন্বেষণ কর]; ইহার অনুরূপ কথা যদি তাহারা না বলে, তবে তাহাদের পক্ষে অরুণোদয় নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের যেতে হবে ঈশ্বরের নির্দেশ ও সাক্ষ্যের কাছে। যদি তারা ঈশ্বরের বাক্য অনুসারে কথা না বলে তবে বুঝতে হবে তাদের মধ্যে কোন আলো নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের যেতে হবে আল্লাহ্র নির্দেশ ও সাক্ষ্যের কাছে। যদি তারা আল্লাহ্র কালাম অনুসারে কথা না বলে তবে বুঝতে হবে তাদের মধ্যে কোন নূর নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন তোমরা বলবে, প্রভু পরমেশ্বরের শিক্ষায় মনোযোগী হও। ভরের আবেশে বলা কথায় কান দিও না। এতে তোমাদের কোন মঙ্গল হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শিক্ষামালা এবং চুক্তি তোমাদের মেনে চলা উচিৎ| তোমরা এই আদেশগুলো না মানলে তোমাদের হয়তো ভুল আদেশ অনুসরণ করতে হবে| গুণীন এবং গণত্কারদের কাছ থেকে যে আদেশ উপদেশ আসে সেগুলো ভুল| এর কোন মূল্য নেই| এই আদেশ মেনে চললে তোমাদের কিছু লাভ হবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নিয়মের কাছে ও সাক্ষের কাছে [খোঁজ কর]। এর অন্য কথা যদি তারা না বলে তবে তাদের মধ্যে কোনো আলো নেই।