Isaiah 8:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আমি আমার স্ত্রী মহিলা-নবীতে গমন করলে তিনি গর্ভবতী হয়ে পুত্র প্রসব করলেন। তখন মাবুদ আমাকে বললেন, ওর নাম মহের-শালল-হাশ-বস [শীঘ্র-লুট-ত্বরা-অপহরণ] রাখ;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর আমি আমার ভাববাদিনী, অর্থাৎ আমার স্ত্রীর সঙ্গে মিলিত হলাম। এতে তিনি গর্ভবতী হয়ে এক পুত্রসন্তানের জন্ম দিলেন। সদাপ্রভু আমাকে বললেন, “ওর নাম রাখো মহের-শালল-হাশ-বস।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আমি [আপন স্ত্রী] ভাববাদিনীতে গমন করিলে তিনি গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিলেন। তখন সদাপ্রভু আমাকে কহিলেন, উহার নাম মহের-শালল-হাশ-বস [শীঘ্র-লুট-ত্বরা-অপহরণ] রাখ;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আমি [আপন স্ত্রী] ভাববাদিণীতে গমন করিলে তিনি গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিলেন। তখন সদাপ্রভু আমাকে কহিলেন, উহার নাম মহের-শালল-হাশ-বস [শীঘ্র-লুট-ত্বরা-অপহরণ] রাখ;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে আমি আমার স্ত্রী, যিনি মহিলা-নবী ছিলেন, তাঁর সংগে মিলিত হলাম আর তিনি গর্ভবতী হয়ে একটি ছেলের জন্ম দিলেন। তখন সদাপ্রভু আমাকে বললেন, “ওর নাম রাখ মহের-শালল-হাস-বস।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে আমি আমার স্ত্রী, যিনি মহিলা-নবী ছিলেন, তাঁর সংগে মিলিত হলাম আর তিনি গর্ভবতী হয়ে একটি ছেলের জন্ম দিলেন। তখন মাবুদ আমাকে বললেন, “ওর নাম রাখ মহের-শালল-হাস-বস।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর কিছুদিন পরে আমার স্ত্রী সন্তানসম্ভবা হল। আমাদের পুত্রের জন্ম হলে প্রভু পরমেশ্বর আমাকে বললেন, এর নাম দাও ‘দ্রুত লুন্ঠন, ত্বরায় অপহরণ’।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরে আমি ভাববাদিনীর কাজে গেলাম| সে গর্ভবতী হয়ে পুত্র সন্তানের জন্ম দিল| তখন প্রভু আমাকে বললেন, “ওর নাম মহের-শালল-হাশ-বস রাখ|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে আমি [নিজের স্ত্রী] ভাববাদীনীর কাছে গেলে তিনি গর্ভবতী হয়ে ছেলের জন্ম দিলেন। তখন সদাপ্রভু আমাকে বললেন, “ওর নাম রাখ মহের-শালল-হাস-বস [তাড়াতাড়ি-লুট-তাড়াতাড়ি-অপহরণ] রাখ;