Isaiah 8:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা বালকটি বাবা, মা, এই কথা উচ্চারণ করার জ্ঞান না হওয়ার আগেই দামেস্কের ধন ও সামেরিয়ার লুটদ্রব্য আসেরিয়ার বাদশাহ্ নিয়ে যাবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ ছেলেটি ‘আমার বাবা’ বা ‘আমার মা’ বলতে শেখার আগেই দামাস্কাসের ধনসম্পদ ও শমরিয়ার লুট আসিরীয় রাজা বহন করে নিয়ে যাবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা বালকটীর বাপ, মা, এই কথা উচ্চারণ করিবার জ্ঞান না হইতে হইতে দম্মেশকের ধন ও শমরিয়ার লুট অশূর-রাজের অগ্রে অগ্রে বহন করা যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা বালকটির বাবা, মা, এই কথা উচ্চারণ করিবার জ্ঞান না হইতে হইতে দম্মেশকের ধন ও শমরিয়ার লুট অশূর-রাজের অগ্রে অগ্রে বহন করা যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ছেলেটি ‘মা’ কিম্বা ‘বাবা’ বলবার আগেই দামেস্কের ধন-সম্পদ ও শমরিয়ার লুটের মাল আসিরিয়ার রাজা নিয়ে যাবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ছেলেটি ‘মা’ কিংবা ‘বাবা’ বলবার আগেই দামেস্কের ধন-সম্পদ ও সামেরিয়ার লুটের মাল আশেরিয়ার বাদশাহ্ নিয়ে যাবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ছেলেটি ‘মা-বাবা’ বলে ডাকতে শেখার আগেই দামাস্কাসের সমস্ত ধন ঐশ্বর্য আর শমরিয়ার সমস্ত লুন্ঠিত ধন আসিরিয়ারাজ নিয়ে চলে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ ছেলেটি “বাবা”, “মা” বলতে শেখার আগেই ঈশ্বর দম্মেশক ও শমরিয়ার সব ধনসম্পদ নিয়ে নেবেন এবং তা অশূর রাজার হাতে তুলে দেবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ ছেলেটির বাবা, মা, এই কথা বলার জ্ঞান হওয়ার আগে দম্মেশকের সম্পত্তি ও শমরিয়ার লুট অশূর রাজার আগে নিয়ে যাওয়া হবে।”