Isaiah 8:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে জাতিরা, কোলাহল কর, কিন্তু তোমরা আশাহত হবে; হে দূরদেশীয় সমস্ত লোক, কান দাও; তলোয়ার বাঁধ, কিন্তু তোমরা আশাভঙ্গ হবে, তলোয়ার বাঁধ কিন্তু তোমরা আশাভঙ্গ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জাতিসমূহ তোমরা রণহুঙ্কার করো ও ভগ্ন হও! দূরবর্তী দেশগুলি, তোমরাও শোনো। তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত ও ভগ্ন হও! তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত ও ভগ্ন হও!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে জাতিগণ, কোলাহল কর, কিন্তু তোমরা ভগ্ন হইবে; হে দূরদেশীয় সকল লোক, কর্ণপাত কর; খড়্‌গ বাঁধ, কিন্তু তোমরা ভগ্ন হইবে, খড়্‌গ বাঁধ, কিন্তু তোমরা ভগ্ন হইবে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে জাতিগণ, কোলাহল কর, কিন্তু তোমরা ভগ্ন হইবে; হে দূরদেশীয় সকল লোক, কর্ণপাত কর; খড়্‌গ বাঁধ, কিন্তু তোমরা ভগ্ন হইবে, খড়্‌গ বাঁধ, কিন্তু তোমরা ভগ্ন হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে জাতিরা, তোমরা একত্র হও, কিন্তু তোমরা ধ্বংস হবে; হে দূরের দেশগুলো, শোন, তোমরা যুদ্ধের জন্য তৈরী হও, কিন্তু তোমরা ধ্বংস হবে; হ্যাঁ, যুদ্ধের জন্য তৈরী হও, কিন্তু তোমরা ধ্বংস হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে জাতিরা, তোমরা একত্র হও, কিন্তু তোমরা ধ্বংস হবে; হে দূরের দেশগুলো, শোন, তোমরা যুদ্ধের জন্য তৈরী হও, কিন্তু তোমরা ধ্বংস হবে; জ্বী, যুদ্ধের জন্য তৈরী হও, কিন্তু তোমরা ধ্বংস হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে জাতিবৃন্দ একত্রিত হও সকলে! শোন, পৃথিবীর প্রান্তনিবাসীরা, তোমরা যুদ্ধের পরিকল্পনা কর, কিন্তু সাবধান!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সমস্ত দেশসমূহ, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও| তোমরা পরাজিত হবে| সকল দূরবর্তী দেশের লোকরা শোন! তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও| তোমরাও পরাজিত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“হে জাতিরা, তোমরা ছিন্নভিন্ন হবে; হে দূরের দেশের সব লোক, শোন, যুদ্ধের জন্য তৈরী হও এবং তোমরা ছিন্নভিন্ন হবে; তোমরা অস্ত্রে সজ্জিত হও এবং তোমরা ছিন্নভিন্ন হও।