Isaiah 9:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যে দেশ আগে যাতনাগ্রস্ত ছিল, তার অন্ধকার আর থাকবে না; তিনি আগেকার দিনে সবূলূন দেশ ও নপ্তালি দেশকে তুচ্ছজ্ঞান করেছিলেন, কিন্তু উত্তরকালে সমুদ্রের নিকটবর্তী সেই পথ, জর্ডানের তীরস্থ প্রদেশ, জাতিদের গালীলকে, গৌরবান্বিত করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবুও, যারা বিপর্যস্ত হয়েছিল, তাদের মধ্যে বিষাদ আর থাকবে না। অতীতকালে তিনি সবূলূনের ভূমি ও নপ্তালির ভূমিকে অবনত করেছিলেন; কিন্তু পরবর্তীকালে তিনি সমুদ্রের নিকটবর্তী সেই পথ থেকে, জর্ডন নদীর তীরে স্থিত পরজাতিদের গালীলকে সম্মানিত করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যে [দেশ] পূর্ব্বে যাতনাগ্রস্ত ছিল, তাহার তিমির আর থাকিবে না; তিনি পূর্ব্বকালে সবূলূন দেশ ও নপ্তালি দেশকে তুচ্ছাস্পদ করিয়াছিলেন, কিন্তু উত্তরকালে সমুদ্রের নিকটবর্ত্তী সেই পথ, যর্দ্দনের তীরস্থ প্রদেশ, জাতিগণের গালীলকে, গৌরবান্বিত করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যে [দেশ] পূর্বে যাতনাগ্রস্ত ছিল, তাহার তিমির আর থাকিবে না; তিনি পূর্বকালে সবূলূন দেশ ও নপ্তালি দেশকে তুচ্ছাস্পদ করিয়াছিলেন, কিন্তু উত্তরকালে সমুদ্রের নিকটবর্তী সেই পথ, যর্দনের তীরস্থ প্রদেশ, জাতিগণের গালীলকে, গৌরবান্বিত করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যারা আগে কষ্টের মধ্যে ছিল তাদের জন্য অন্ধকার আর থাকবে না। আগেকার দিনে ঈশ্বর সবূলূন ও নপ্তালি এলাকাকে নীচু করেছিলেন, কিন্তু ভবিষ্যতে সমুদ্রের কিনারার রাস্তা থেকে ধরে যর্দন নদীর পূর্ব পারের এলাকা পর্যন্ত অযিহূদীদের গালীলকে তিনি সম্মানিত করবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যারা আগে কষ্টের মধ্যে ছিল তাদের জন্য অন্ধকার আর থাকবে না। আগেকার দিনে আল্লাহ্‌ সবূলূন ও নপ্তালি এলাকাকে নীচু করেছিলেন, কিন্তু ভবিষ্যতে সমুদ্রের কিনারার রাস্তা থেকে ধরে জর্ডান নদীর পূর্ব পারের এলাকা পর্যন্ত অ-ইহুদীদের গালীলকে তিনি সম্মানিত করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই দুর্দৈবের হাত থেকে তাদের নিস্তার নাই। সবুলুন ও নপ্তালি গোষ্ঠীর দেশ একবার ঘোর বিপাক ও অমর্যাদার মধ্যে পড়েছিল কিন্তু আগামী দিন এই অঞ্চলের জন্য আনবে সম্মান ও প্রতিপত্তি। যেখানে বিদেশীদের বাস, সেই ভূমধ্যসাগর থেকে পূর্বে জর্ডনের ওপারের দেশ ও গালীল দেশ পর্যন্ত এই সম্মান বিস্তারলাভ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যে বিপদে পড়েছিল তার জন্য কোন অন্ধকার থাকবে না| লোকরা অতীতে সবূলূন দেশ ও নপ্তালি দেশকে কোন গুরুত্বই দিত না| কিন্তু পরবর্তী-কালে সমুদ্রের নিকটবর্তী দেশ, যর্দন নদীর অপর পারের দেশ এবং অ-ইহুদীদের মহকুমাটিকে ঈশ্বর খুব মহান করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু সে দেশ আগে কষ্টের মধ্যে ছিল তার অন্ধকার আর থাকবে না; তিনি আগেকার দিনের ঈশ্বর সবূলূন দেশ ও নপ্তালি দেশকে নীচু করেছিলেন, কিন্তু পরে সমুদ্রের কাছাকাছি সেই রাস্তা, যর্দ্দন তীরবর্তী দেশ, জাতিদের গালীলকে সম্মানিত করেছেন।