Isaiah 9:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইটগুলো পড়ে গেছে বটে, কিন্তু আমরা মসৃণ করা প্রস্তরে গাঁথব; ডুমুর কাঠগুলো কাটা গেছে বটে, কিন্তু আমরা তার পরিবর্তে এরস কাঠ দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ইটগুলি তো পতিত হয়েছে, কিন্তু আমরা তক্ষিত পাথরে তা আবার গাঁথব; ডুমুর গাছগুলি কেটে ফেলা হয়েছে, কিন্তু সেগুলির জায়গায় আমরা সিডার গাছ লাগাব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইষ্টক পতিত হইয়াছে বটে, কিন্তু আমরা তক্ষিত প্রস্তরে গাঁথিব; সুকমোর কাষ্ঠ সকল কাটা গিয়াছে বটে, কিন্তু আমরা তাহার পরিবর্ত্তে এরস কাষ্ঠ দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইষ্টক পতিত হইয়াছে বটে, কিন্তু আমরা তক্ষিত প্রস্তরে গাঁথিব; সুকমোর কাষ্ঠ সকল কাটা গিয়াছে বটে, কিন্তু আমরা তাহার পরিবর্তে এরসকাষ্ঠ দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ইটগুলো পড়ে গেছে, কিন্তু আমরা তা আবার সুন্দর করে কাটা পাথর দিয়ে গড়ব; সব ডুমুর গাছ কেটে ফেলা হয়েছে, কিন্তু আমরা তার বদলে লাগাব এরস গাছ।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ইটগুলো পড়ে গেছে, কিন্তু আমরা তা আবার সুন্দর করে কাটা পাথর দিয়ে গড়ব; সব ডুমুর গাছ কেটে ফেলা হয়েছে, কিন্তু আমরা তার বদলে লাগাব এরস গাছ।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইঁট দিয়ে গাঁথা অট্টালিকা ধ্বসে পড়েছে, আমরা কিন্তু তার জায়গায় পাথর দিয়ে ইমারত গড়ব। কম দামের সুকমোর কাঠের কড়ি বর্গা ভেঙ্গে গেছে, আমরা সেখানে দামী মজবুত সীডার কাঠ লাগাব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এই ইঁটগুলো হয়তো ভেঙে পড়তে পারে, কিন্তু আমরা আবার শক্তিশালী পাথর দিয়ে সেটি গড়ে তুলব| এই সুকমোর গাছগুলি হয়তো কাটা যেতে পারে, কিন্তু আমরা সেখানে নতুন গাছ লাগাব| এবং এই নতুন গাছগুলি হবে বড় এবং শক্তিশালী এরস গাছ|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“ইটগুলো পড়েছে, কিন্তু আমরা খোদাই করা পাথরে গাঁথব; সব ডুমুর গাছের কাঠ কেটে ফেলা হয়েছে, কিন্তু আমরা তার বদলে এরস কাঠ দেব।”