Isaiah 9:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অরাম সম্মুখে ও ফিলিস্তিনীরা পিছনে; তারা হা করে ইসরাইলকে গ্রাস করবে এত কিছুর পরেও তাঁর ক্রোধ নিবৃত্ত হয় নি, কিন্তু তাঁর হাত এখনও বাড়ানো রয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পূর্বদিক থেকে অরামীয়রা ও পশ্চিমদিক থেকে ফিলিস্তিনীরা মুখ হা করে ইস্রায়েলকে গ্রাস করেছে। তবুও, এ সকলের জন্য তাঁর ক্রোধ প্রশমিত হয়নি, তাঁর হাত এখনও উপরে উঠে আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অরাম সম্মুখে ও পলেষ্টীয়েরা পশ্চাতে; তাহারা হা করিয়া ইস্রায়েলকে গ্রাস করিবে এই সকলেতেও তাঁহার ক্রোধ নিবৃত্ত হয় নাই, কিন্তু তাঁহার হস্ত এখনও বিস্তারিত রহিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অরাম সম্মুখে ও পলেষ্টীয়েরা পশ্চাতে; তাহারা হা করিয়া ইস্রায়েলকে গ্রাস করিবে। এই সকলেতেও তাঁহার ক্রোধ নিবৃত্ত হয় নাই, কিন্তু তাঁহার হস্ত এখনও বিস্তারিত রহিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পূর্ব দিক থেকে অরামীয়েরা আর পশ্চিম দিক থেকে পলেষ্টীয়েরা মুখ হা করে ইস্রায়েলকে গিলে ফেলবে। এই সব হলেও তাঁর ক্রোধ থামবে না। এখনও তাঁর হাত উঠানোই রয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পূর্ব দিক থেকে সিরীয়রা আর পশ্চিম দিক থেকে ফিলিস্তিনীরা মুখ হা করে ইসরাইলকে গিলে ফেলবে। এই সব হলেও তাঁর রাগ থামবে না। এখনও তাঁর হাত উঠানোই রয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পূর্বে সিরিয়া ও পশ্চিমে ফিলিস্তিয়া তাদের গ্রাস করার জন্য উন্মুখ হয়ে আছে। কিন্তু তা সত্ত্বেও প্রভু পরমেশ্বরের ক্রোধ প্রশমিত হয় নি, শাস্তিদানের জন্য এখনও তাঁর হাত উদ্যত হয়ে আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু পূর্ব থেকে অরাম এবং পশ্চিম থেকে পলেষ্টীয়দের আনবেন| ঐ শত্রুরা তাদের সৈন্যবাহিনী ব্যবহার করে ইস্রায়েলকে পরাজিত করবেন| কিন্তু তবুও ইস্রায়েলের ওপর থেকে প্রভুর রোধ যাবে না| তবুও প্রভু এখানকার লোকদের শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অরামের সামনে পলেষ্টীয়েরা পিছনে; তারা মুখ হ্যাঁ করে ইস্রায়েলকে গ্রাস করবে। এই সবেও তাঁর ক্রোধ থামেনি। এখনও তাঁর হাত ওঠানো রয়েছে।