Isaiah 9:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও যিনি লোকদেরকে প্রহার করেছেন, তাঁর কাছে তারা ফিরে আসে নি, বাহিনীগণের মাবুদের খোঁজ করে নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু, যিনি তাদের আঘাত করেছেন, তাঁর কাছে তারা ফিরে আসেনি, তারা সর্বশক্তিমান সদাপ্রভুর অন্বেষণও করেনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি যিনি লোকদিগকে প্রহার করিয়াছেন, তাঁহার কাছে তাহারা ফিরে নাই, বাহিনীগণের সদাপ্রভুর অন্বেষণ করে নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি যিনি লোকদিগকে প্রহার করিয়াছেন, তাঁহার কাছে তাহারা ফিরে নাই, বাহিনীগণের সদাপ্রভুর অন্বেষণ করে নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যিনি তাদের আঘাত করেছেন তাঁর কাছে লোকেরা ফিরে আসে নি, সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর ইচ্ছামত চলে নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যিনি তাদের আঘাত করেছেন তাঁর কাছে লোকেরা ফিরে আসে নি, আল্লাহ্ রাব্বুল আলামীনের ইচ্ছামত চলে নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর এত দণ্ডদান সত্ত্বেও ইসরায়েল অনুতপ্ত হয় নি, তারা ফিরে আসে নি তাঁর কাছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর ইস্রায়েলের লোকদের শাস্তি দিলেও তারা পাপ কাজ করা বন্ধ করবে না| তারা প্রভু সর্বশক্তিমানকে মেনে চলবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবুও যিনি সদাপ্রভু তিনি লোকদেরকে আঘাত করেছেন তাঁর কাছে তারা ফিরে আসেনি, বাহিনীদের সদাপ্রভুর খোঁজ করনি।