Isaiah 9:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য মাবুদ ইসরাইলের মাথা ও লেজ, খেজুরের ডাল ও নল-খাগড়া এক দিনেই কেটে ফেলবেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই সদাপ্রভু ইস্রায়েল থেকে মাথা ও লেজ, দুটিই কেটে ফেলবেন, খেজুরডাল ও নলখাগড়া মাত্র একদিনে কেটে দেবেন;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইজন্য সদাপ্রভু ইস্রায়েলের মস্তক ও পুচ্ছ, বাগুড়া ও খাগড়া এক দিনেই কাটিয়া ফেলিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য সদাপ্রভু ইস্রায়েলের মস্তক ও পুচ্ছ, বাগুড়া ও খাগড়া এক দিনেই কাটিয়া ফেলিবেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই সদাপ্রভু ইস্রায়েলের খেজুরের ডাল ও নল-খাগড়া, অর্থাৎ মাথা ও লেজ একই দিনে কেটে ফেলবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই মাবুদ ইসরাইলের খেজুরের ডাল ও নল-খাগড়া, অর্থাৎ মাথা ও লেজ একই দিনে কেটে ফেলবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর একই দিনে ইসরায়েলের নেতৃবর্গ ও প্রজাদের শাস্তি দেবেন, বড় থেকে ছোট পর্যন্ত-একদিক থেকে সবাইকে সংহার করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই প্রভু ইস্রায়েলের মাথা এবং লেজকে, বৃন্ত ও ডালপালাকে এক দিনেই কেটে ফেলবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য সদাপ্রভু ইস্রায়েলের মাথা লেজ, খেজুরের ডাল ও খাগড়া এক দিনের কেটে ফেলবেন।