Isaiah 9:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাস্তবিক নাফরমানী আগুনের মত জ্বলে, তা কাঁটাঝোপ ও কাঁটাবন গ্রাস করে; নিবিড় বনে জ্বলে ওঠে, তা ঘূর্ণায়মান ঘন ধোঁয়ার স্তম্ভ হয়ে ওঠে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সত্যিই দুষ্টতা আগুনের মতো প্রজ্বলিত হয়; তা শিয়ালকাঁটা ও কাঁটাঝোপকে পুড়িয়ে ফেলে, তা বনের ঘন জঙ্গলকে দাউদাউ করে প্রজ্বলিত করে, ফলে উপরের দিকে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠে যায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাস্তবিক দুষ্টতা অগ্নিবৎ জ্বলে, তাহা শ্যাকুল ও কন্টকবন গ্রাস করে; নিবিড় বনে জ্বলিয়া উঠে, তাহা ঘূর্ণ্যমান ঘন ধূমস্তম্ভ হইয়া উঠে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাস্তবিক দুষ্টতা অগ্নিবৎ জ্বলে, তাহা শ্যাকুল ও কণ্টকবন গ্রাস করে; নিবিড় বনে জ্বলিয়া উঠে, তাহা ঘূর্ণমান ঘন ধূমস্তম্ভ হইয়া উঠে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সত্যিই দুষ্টতা আগুনের মত জ্বলে, তা কাঁটাঝোপ আর কাঁটাগাছ পুড়িয়ে ফেলে। তা বনের সব ঘন ঝোপ জ্বালিয়ে দেয় আর তাতে ধূমার থাম পাক খেয়ে খেয়ে উপরে ওঠে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সত্যিই দুষ্টতা আগুনের মত জ্বলে, তা কাঁটাঝোপ আর কাঁটাগাছ পুড়িয়ে ফেলে। তা বনের সব ঘন ঝোপ জ্বালিয়ে দেয় আর তাতে ধোঁয়ার থাম পাক খেয়ে খেয়ে উপরে ওঠে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মানুষের পাপাচার আগুনের মত জ্বলে উঠেছে, সে আগুন শ্যাকুল ও কাঁটাবন জ্বালিয়ে দেয়, সে আগুন অরণ্যকে জ্বালিয়ে দেয়, ধোঁয়ার কুণ্ডলী উঠতে থাকে সেখান থেকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দুষ্ট বস্তু হল ছোট্ট আগুনের মতো| প্রথমে এই আগুন আগাছা এবং কাঁটাঝোপকে গ্রাস করে| তারপর সেই আগুন বনের আর বড় ঝোপঝাড়কে ভস্মীভূত করে| অবশেষে এটা প্রকাণ্ড আগুনের আকার ধারণ করে সব কিছুকে গ্রাস করে ফেলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সত্যিই দুষ্টতা আগুনের মত জ্বলে, তার কাঁটাঝোপ আর কাঁটাগাছ গ্রাস করে। তা ঘন বনে জ্বলে ওঠে তা ধোঁয়ার থাম হয়ে ওঠে।