Isaiah 9:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাহিনীগণের মাবুদের ক্রোধে দেশ ঝলসানো এবং লোকেরা যেন আগুনের খাদ্য হয়েছে; কেউ আপন ভাইয়ের প্রতি মমতা করে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সর্বশক্তিমান সদাপ্রভুর ক্রোধে সমস্ত দেশ আগুনে ঝলসে যাবে, আর লোকেরা হবে সেই আগুনের জ্বালানিস্বরূপ; কেউ তার ভাইকেও অব্যাহতি দেবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাহিনীগণের সদাপ্রভুর ক্রোধে দেশ দগ্ধ, এবং লোকেরা যেন অগ্নির ভক্ষ্য হইয়াছে; কেহ আপন ভ্রাতার প্রতি মমতা করে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাহিনীগণের সদাপ্রভুর ক্রোধে দেশ দগ্ধ, এবং লোকেরা যেন অগ্নির ভক্ষ্য হইয়াছে; কেহ আপন ভ্রাতার প্রতি মমতা করে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর ভীষণ ক্রোধে দেশ ঝল্‌সে যাবে, আর লোকেরা হবে আগুনের জন্য জ্বালানী কাঠের মত। কেউ তার ভাইকে পর্যন্ত মমতা করবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌ রাব্বুল আলামীনের ভীষণ রাগে দেশ ঝল্‌সে যাবে, আর লোকেরা হবে আগুনের জন্য জ্বালানী কাঠের মত। কেউ তার ভাইকে পর্যন্ত মমতা করবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই সর্বাধিপতি প্রভু পরমেশ্বর ক্রুদ্ধ হয়েছেন। তাঁর শাস্তি আগুনের মত নেমে এসে সারা দেশ জ্বালিয়ে দেবে, ধ্বংস করে দেবে মানুষকে—সকলে আত্মরক্ষায় ব্যস্ত হযে উঠবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু সর্বশক্তিমান খুবই রুদ্ধ হয়েছেন| তাই গোটা দেশ পুড়ে ছারখার হবে| সেই আগুনে সমস্ত লোক দ3 হবে| কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তিকে সমবেদনা জানাবে না, এমন কি নিজের ভাইকেও নয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাহিনীদের সদাপ্রভুর ভীষণ ক্রোধে দেশ দগ্ধ এবং লোকেরা যেন আগুনের জন্য দাহ্য পদার্থের মতো হয়েছে; নিজের ভাইয়ের প্রতি মমতা করে না।