Isaiah 9:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে জাতি অন্ধকারে ভ্রমণ করতো, তারা মহা-আলো দেখতে পেয়েছে; যারা মৃত্যুচ্ছায়ার দেশে বাস করতো, তাদের উপরে আলো উদিত হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে জাতি অন্ধকারে বসবাস করত, তারা এক মহাজ্যোতি দেখতে পেয়েছে; যারা মৃত্যুচ্ছায়ার দেশে বসবাস করত, তাদের উপরে এক জ্যোতির উদয় হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে জাতি অন্ধকারে ভ্রমণ করিত, তাহারা মহা-আলোক দেখিতে পাইয়াছে; যাহারা মৃত্যুচ্ছায়ার দেশে বাস করিত, তাহাদের উপরে আলোক উদিত হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে জাতি অন্ধকারে ভ্রমণ করিত, তাহারা মহা-আলোক দেখিতে পাইয়াছে; যাহারা মৃত্যুচ্ছায়ার দেশে বাস করিত, তাহাদের উপরে আলোক উদিত হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে লোকেরা অন্ধকারে চলে তারা মহা আলো দেখতে পাবে; যারা ঘন অন্ধকারের দেশে বাস করে তাদের উপর সেই আলো জ্বলবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে লোকেরা অন্ধকারে চলে তারা মহা নূর দেখতে পাবে; যারা ঘন অন্ধকারের দেশে বাস করে তাদের উপর সেই নূর জ্বলবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অন্ধকারে বিচরণ করত যে জাতি, সেই জাতি দেখেছে এক মহাদীপ্তি, যারা বাস করত মৃত্যুর বিভীষিকাঘেরা দেশে, তাদের উপরে উদ্ভাসিত হয়েছে জীবনের আলো।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই সব দেশের লোক অন্ধকারে বাস করত| কিন্তু তারা মহা-আলোকটি দেখতে পাবে| ঐসব লোক কবরের মত অন্ধকার জায়গায় বাস করত| কিন্তু “মহা-আলোক” তাদের ওপর কিরণ দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে জাতি অন্ধকারে চলত তারা মহা আলো দেখতে পেয়েছে; যারা মৃত্যুর ছায়ার দেশে বাস করত তাদের ওপরে আলো উঠেছে।