Isaiah 9:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেউ ডান পাশে যা আছে তা গ্রাস করে, তবুও ক্ষুধিত থাকে; আবার কেউ বাম পাশে যা আছে তা খায়, কিন্তু তৃপ্ত হয় না; প্রত্যেক জন নিজ নিজ বাহুর মাংস ভোজন করে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ডানদিকে তারা গ্রাস করবে, তবুও তারা ক্ষুধার্ত থেকে যাবে; বাঁদিকে তারা খেতে থাকবে, তবুও তারা তৃপ্ত হবে না। প্রত্যেকে তার নিজের সন্তানের মাংস খাবে:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেহ দক্ষিণ হস্তের দিকে টানিয়া লয়, তথাপি ক্ষুধিত থাকে; আবার কেহ বাম হস্তের দিকে গ্রাস করে, কিন্তু তৃপ্ত হয় না; প্রতিজন আপন আপন বাহুর মাংস ভোজন করে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেহ দক্ষিণ হস্তের দিকে টানিয়া লয়, তথাপি ক্ষুধিত থাকে; আবার কেহ বাম হস্তের দিকে গ্রাস করে, কিন্তু তৃপ্ত হয় না; প্রতিজন আপন আপন বাহুর মাংস ভোজন করে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এপাশে যা আছে তা তারা গিলতে থাকবে, কিন্তু তবুও খিদে মিটবে না; ওপাশে যা আছে তা খেতে থাকবে, কিন্তু তৃপ্ত হবে না। শেষে প্রত্যেকে নিজের লোকদের মাংস খাবে-
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এপাশে যা আছে তা তারা গিলতে থাকবে, কিন্তু তবুও খিদে মিটবে না; ওপাশে যা আছে তা খেতে থাকবে, কিন্তু তৃপ্ত হবে না। শেষে প্রত্যেকে নিজের লোকদের গোশ্‌ত খাবে-
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেশের সর্বত্র লোকেরা কাড়াকাড়ি, ছেঁড়াছিঁড়ি করে খাবে কিন্তু কিছুতেই তাদের পেট ভরবে না, খিদে মিটবে না। এমন কি তারা নিজেদের সন্তানদের মাংসও খাবে।!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
খিদের জ্বালায় লোকরা ডান দিক থেকে কিছু খাবার ছিনিয়ে নেবে, কিন্তু তবু তারা ক্ষুধার্ত থেকে যাবে| তারা বাঁদিক থেকে কিছু খাবার ছিনিয়ে নেবে, কিন্তু তবু তাদের পেট ভরবে না| তারপর প্রত্যেকটি লোক তাদের নিজেদের দেহের মাংস খেতে থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা কেউ ডান হাতের দিকে টেনে নেয়, তবুও ক্ষুধিত থাকে; আবার কেউ বাঁ হাতের দিকে গ্রাস করে, কিন্তু তৃপ্ত হয় না। প্রত্যেকে নিজেদের বাচ্ছার মাংস খায়;