Isaiah 9:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি সেই জাতির বৃদ্ধি করেছ, তাদের আনন্দ বাড়িয়েছ; তারা তোমার সাক্ষাতে শস্য কাটার সময়ের মত আহ্লাদ করে, যেমন লুট ভাগ করার সময়ে লোকেরা উল্লসিত হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি সেই জাতির বৃদ্ধি করেছ এবং তাদের আনন্দ বর্ধিত হয়েছে; তারা তোমার সামনে আনন্দিত হয় যেমন লোকে শস্যচয়নের সময়ে করে, যেমন যোদ্ধারা আনন্দ করে, যখন তারা লুন্ঠিত বস্তু বিভাগ করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি সেই জাতির বৃদ্ধি করিয়াছ, তাহাদের আনন্দ বাড়াইয়াছ; তাহারা তোমার সাক্ষাতে শস্যচ্ছেদন সময়ের ন্যায় আহ্লাদ করে, যেমন লুট বিভাগ করিবার সময়ে লোকেরা উল্লাসিত হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি সেই জাতির বৃদ্ধি করিয়াছ, তাহাদের আনন্দ বাড়াইয়াছ; তাহারা তোমার সাক্ষাতে শস্যচ্ছেদন সময়ের ন্যায় আহ্লাদ করে, যেমন লুট বিভাগ করিবার সময়ে লোকেরা উল্লসিত হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি সেই জাতিকে বড় করবে আর বাড়িয়ে দেবে তাদের আনন্দ; ফসল কাটার সময় লোকে যেমন আমোদ করে, লুটের মাল ভাগের সময় যেমন আনন্দ করে, তেমনি করেই তারা তোমার সামনে আনন্দ করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি সেই জাতিকে বড় করবে আর বাড়িয়ে দেবে তাদের আনন্দ; ফসল কাটার সময় লোকে যেমন আমোদ করে, লুটের মাল ভাগের সময় যেমন আনন্দ করে, তেমনি করেই তারা তোমার সামনে আনন্দ করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, তুমি তাদের দিয়েছ পরম আনন্দ, সুখী করেছ তাদের। তাই, ফসল কাটার সময়ে লোকে যেমন আনন্দ করে, লুন্ঠিত ধন ভাগ করার সময় যেমন মুখরিত হয় উল্লাসে, তেমনি তারাও আনন্দে-উল্লাসে মুখর হয়ে ওঠে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে ঈশ্বর, আপনিই জাতিটিকে বড় হতে দেবেন| আপনিই সেখানকার লোকদের সুখী করবেন| তারা আপনার উপস্থিতিতে যুদ্ধ জয়ের শেষে লুটের মাল ভাগের সময়কার আনন্দের মতো, ফসল তোলার সময়ের আনন্দের মতো সুখ ভোগ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি সেই জাতি বড় করেছ, তাদের আনন্দ বাড়িয়েছ; তারা তোমার ফসল কাটার দিনের র মতো আনন্দ করে, যেমন লুটের মাল ভাগের দিন উল্লাসিত হয়।