Isaiah 9:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ তুমি তার ভাড়ের জোয়াল, তার কাঁধের বাঁক, তার জুলুমবাজের দণ্ড ভেঙ্গে ফেলেছ, যেমন মাদিয়ানের দিনে করেছিলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেমন তোমরা মিদিয়নকে পরাস্ত করার সময়ে করেছিলে, তাদের দাসত্বের জোয়াল তোমরা ভেঙে ফেলবে, তাদের কাঁধ থেকে ভারী বোঝা তুলে ফেলবে, তোমরা নিপীড়নকারীদের লাঠি ভেঙে ফেলবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ তুমি তাহার ভারের যোঁয়ালি, তাহার স্কন্ধের বাঁক, তাহার উপদ্রবকারীর দণ্ড ভাঙ্গিয়া ফেলিয়াছ, যেমন মিদিয়নের দিনে করিয়াছিলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ তুমি তাহার ভারের জোঁয়ালি, তাহার স্কন্ধের বাঁক, তাহার উপদ্রবকারীর দণ্ড ভাঙ্গিয়া ফেলিয়াছ, যেমন মিদিয়নের দিনে করিয়াছিলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মিদিয়নের হেরে যাওয়ার দিনে যেমন তুমি করেছিলে, তেমনি করেই তুমি চুরমার করে দেবে সেই জোয়াল, যা তাদের উপর ভার হয়ে আছে, সেই লাঠি, যা তাদের আঘাত করে, সেই জাতি, যে তাদের উপর অত্যাচার করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাদিয়ানের হেরে যাওয়ার দিনে যেমন তুমি করেছিলে, তেমনি করেই তুমি চুরমার করে দেবে সেই জোয়াল, যা তাদের উপর ভার হয়ে আছে, সেই লাঠি, যা তাদের আঘাত করে, সেই জাতি, যে তাদের উপর জুলুম করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি ভেঙ্গে দিয়েছ তাদের গুরুভার যোঁয়ালি, ভেঙ্গেছ পীড়নের যষ্টি। যে জাতি তোমার প্রজাদের উপরে অত্যাচার ও নিপীড়ন করত তুমি পরাজিত করেছ তাদের, বহুকাল আগে যেমন করে তুমি পরাজিত করেছিলে মিদীয়নী সেনাদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেননা আপনি তাদের ভারের বোঝা, তাদের কাঁধের বাঁক, শাস্তি দেওয়ার জন্য তাদের উপর ব্যবহৃত শত্রুদের দণ্ড সরিয়ে নেবেন| যেমন মিদিয়নকে হারানোর পরে আপনি করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তুমি তাঁর ভারের যোঁয়ালী, তাঁর কাঁধের বাঁক, তাঁর অত্যাচারকারী লাঠি ভেঙে ফেলেছেন, যেমন মিদিয়নের দিনের করেছিলে।