Isaiah 9:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বস্তুত তুমুল যুদ্ধে সজ্জিত ব্যক্তির সমস্ত সজ্জা ও রক্তে ভেজা কাপড়গুলো আগুনে পুড়িয়ে দেওয়া হবে, তা আগুনের খাদ্য হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যুদ্ধে ব্যবহৃত প্রত্যেক যোদ্ধার জুতো ও রক্তে ভেজা প্রত্যেকটি পোশাক অবশ্য দগ্ধ করা হবে, সেগুলি আগুনের জ্বালানিস্বরূপ হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বস্তুতঃ তুমুল যুদ্ধে সজ্জিত ব্যক্তির সমস্ত সজ্জা ও রক্তে লুণ্ঠিত বস্ত্র সকল জ্বলনীয় দ্রব্য হইবে, অগ্নির ভক্ষ্যস্বরূপ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বস্তুতঃ তুমুল যুদ্ধে সজ্জিত ব্যক্তির সমস্ত সজ্জা ও রক্তে লুন্ঠিত বস্ত্র সকল জ্বলনীয় দ্রব্য হইবে, অগ্নির ভক্ষ্যস্বরূপ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যুদ্ধ করতে আসা প্রত্যেকজন যোদ্ধার জুতা, রক্তে ভেজা প্রত্যেকটি পোশাক আগুনে পুড়িয়ে দেওয়া হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যুদ্ধ করতে আসা প্রত্যেকজন যোদ্ধার জুতা, রক্তে ভেজা প্রত্যেকটি পোশাক আগুনে পুড়িয়ে দেওয়া হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আক্রমণকারী প্রত্যেকটি সৈনিকের জুতো এবং রক্তমাখা পোষাক-পরিচ্ছদ পুড়িয়ে দেওয়া হবে আগুনে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যুদ্ধে দুর্বারভাবে এগিয়ে যাওয়া প্রতিটি বুট, যুদ্ধে সজ্জিত ব্যক্তির রক্তে রঞ্জিত সাজ-পোশাক আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ যুদ্ধের সজ্জিত লোকের সমস্ত সজ্জা ও রক্তে রঞ্জিত পোশাক সব পোড়ার জিনিস হবে আগুনের দাহ্য হিসাবে হবে।