Isaiah 9:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রভু ইয়াকুবের কাছে একটি নির্দেশ প্রেরণ করেছেন, তা ইসরাইলের উপর পড়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রভু যাকোবের বিরুদ্ধে একটি বার্তা প্রেরণ করেছেন; তা ইস্রায়েলের উপরে পতিত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রভু যাকোবের কাছে এক বচন প্রেরণ করিয়াছেন, তাহা ইস্রায়েলের উপরে পতিত হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রভু যাকোবের কাছে এক বচন প্রেরণ করিয়াছেন, তাহা ইস্রায়েলের উপরে পতিত হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাকোবের বিরুদ্ধে প্রভু একটা সংবাদ পাঠিয়েছেন; তা ইস্রায়েলের উপর ঘটবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইয়াকুবের বিরুদ্ধে দীন-দুনিয়ার মালিক একটা সংবাদ পাঠিয়েছেন; তা ইসরাইলের উপর ঘটবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর ইসরায়েলের রাজ্যের উপরে, যাকোবের বংশধরদের উপরে বিচারের রায় ঘোষণা করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার প্রভু যাকোবের সমস্ত লোকদের বিরুদ্ধে এক আদেশ দেবেন| ইস্রায়েলের বিরুদ্ধে এই আদেশ পালন করা হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রভু যাকোবের কাছে এক বাক্য পাঠিয়েছেন তা ইস্রায়েলের ওপরে পড়েছে।