James 1:10 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যে ভাই ধনবান, তাকে অবনত করা হয়েছে বলে সেও গর্ব করুক, কেননা সে ফুলের মতই ঝরে যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যে ধনী, সে তার থেকে নিচু অবস্থানের জন্য গর্বিত হোক, কারণ সে বুনোফুলের মতো হারিয়ে যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ধনবান্ আপন অবনতির শ্লাঘা করুক, কেননা সে তৃণপুষ্পের ন্যায় বিগত হইবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
য়ে বিশ্বাসী ভাই ধনী, সে গর্ব বোধ করুক, কারণ ঈশ্বর তাকে দেখিয়েছেন য়ে সে আত্মিকভাবে দরিদ্র৷ ধনী ব্যক্তি একদিন বুনো ফুলের মতো ঝরে যাবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর যে ধনী সে তার অবনতির জন্য গর্ব বোধ করুক, কারণ সে বুনো ফুলের মতোই ঝরে পড়ে যাবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ধনবান আপন অবনতির শ্লাঘা করুক, কেননা সে তৃণপুষ্পের ন্যায় বিগত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর যে ধনী, ঈশ্বর তাকে নম্র করেছেন বলে সেও নিজেকে ধন্য মনে করুক, কারণ সে ঘাসের ফুলের মতই ঝরে পড়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর যে ধনী, আল্লাহ্ তাকে নম্র করেছেন বলে সেও নিজেকে ধন্য মনে করুক, কারণ সে ঘাসের ফুলের মতই ঝরে পড়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধনী ভ্রাতার জীবনে ঈশ্বর যখন দৈন্যদশা আনেন, তখনও সে আনন্দিত হোক, কারণ ঘাসের ফুলের মতই সে লুপ্ত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে বিশ্বাসী ভাই ধনী, সে গর্ব বোধ করুক, কারণ ঈশ্বর তাকে দেখিয়েছেন যে সে আত্মিকভাবে দরিদ্র৷ ধনী ব্যক্তি একদিন বুনো ফুলের মতো ঝরে যাবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যে ধনী সে তার দিন তার জন্য গর্ব বোধ করুক, কারণ সে বুনো ফুলের মতোই ঝরে পড়ে যাবে।