James 1:12 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ধন্য সেই ব্যক্তি যে পরীক্ষা সহ্য করে; কারণ যোগ্য প্রমাণিত হলে পর সে জীবন-মুকুট লাভ করবে, প্রভু তাদেরকেই তা দিতে অঙ্গীকার করেছেন, যারা তাঁকে মহব্বত করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধন্য সেই ব্যক্তি, যে পরীক্ষার মধ্যেও ধৈর্য ধরে, কারণ পরীক্ষা সহ্য করলে সে জীবনমুকুট লাভ করবে, যা দেওয়ার প্রতিশ্রুতি ঈশ্বর তাদের দিয়েছেন, যারা তাঁকে ভালোবাসে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধন্য সেই ব্যক্তি, যে পরীক্ষা সহ্য করে; কারণ পরীক্ষাসিদ্ধ হইলে পর সে জীবনমুকুট প্রাপ্ত হইবে, তাহা প্রভু তাহাদিগকেই দিতে অঙ্গীকার করিয়াছেন, যাহারা তাঁহাকে প্রেম করে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পরীক্ষার সময়ে য়ে ধৈর্য্য ধরে ও স্থির থাকে সে ধন্য, কারণ বিশ্বাসের পরীক্ষায় উত্তীর্ণ হলে ঈশ্বর তাকে পুরস্কার স্বরূপ অনন্ত জীবন দেবেন৷ ঈশ্বরকে যাঁরা ভালবাসে তাদের তিনি এই জীবন দেবার প্রতিশ্রুতি দিয়েছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ধন্য সেই ব্যক্তি, যে পরীক্ষা সহ্য করে; কারণ পরীক্ষায় সফল হলে পর সে জীবনমুকুট পাবে, তা প্রভু তাদেরকেই দিতে প্রতিজ্ঞা করেছেন, যারা তাকে প্রেম করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধন্য সেই ব্যক্তি, যে পরীক্ষা সহ্য করে; কারণ পরীক্ষাসিদ্ধ হইলে পর সে জীবনমুকুট প্রাপ্ত হইবে, তাহা প্রভু তাহাদিগকেই দিতে অঙ্গীকার করিয়াছেন, যাহারা তাঁহাকে প্রেম করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরীক্ষার সময়ে যে ধৈর্য ধরে সে ধন্য, কারণ যোগ্য প্রমাণিত হলে পর জয়ের মালা হিসাবে সে জীবন পাবে। ঈশ্বরকে যারা ভালবাসে তাদের তিনি এই জীবন দেবার প্রতিজ্ঞা করেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ধন্য সে, যে পরীক্ষার সময়ে ধৈর্য ধরে, কারণ যোগ্য প্রমাণিত হলে পর জয়ের মালা হিসাবে সে জীবন পাবে। আল্লাহ্‌কে যারা মহব্বত করে তাদের তিনি এই জীবন দেবার ওয়াদা করেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরীক্ষা-সঙ্কটের মাঝে যে অবিচল থাকে সে-ই ধন্য, উত্তীর্ণ হলে সে জীবনমুকুট পাবে। যারা প্রভুকে ভালবাসে তাদের তিনি এই মুকুট দানের প্রতিশ্রুতি দিয়েছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরীক্ষার সময় যে ধৈর্য্য ধরে ও স্থির থাকে সে ধন্য, কারণ বিশ্বাসের পরীক্ষায় উত্তীর্ণ হলে ঈশ্বর তাকে পুরস্কার স্বরূপ অনন্ত জীবন দেবেন৷ ঈশ্বরকে যারা ভালবাসে তাদের তিনি এই জীবন দেবার প্রতিশ্রুতি দিয়েছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধন্য সেই ব্যক্তি, যে পরীক্ষা সহ্য করে; কারণ পরীক্ষায় সফল হলে পর সে জীবনমুকুট পাবে, তা প্রভু তাদেরকেই দিতে প্রতিজ্ঞা করেছেন, যারা তাকে প্রেম করেন।