James 1:13 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরীক্ষার সময়ে কেউ না বলুক, আল্লাহ্‌ থেকে আমার পরীক্ষা হচ্ছে; কেননা মন্দ বিষয়ের দ্বারা আল্লাহ্‌র পরীক্ষা করা যায় না, আর তিনি কারো পরীক্ষা করেন না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রলোভনে পড়লে কেউ যেন না বলে, “ঈশ্বর আমাকে প্রলুব্ধ করেছেন।” কারণ মন্দ বিষয়ের দ্বারা ঈশ্বরকে প্রলুব্ধ করা যায় না, আবার তিনিও কাউকে প্রলুব্ধ করেন না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরীক্ষার সময়ে কেহ না বলুক, ঈশ্বর হইতে আমার পরীক্ষা হইতেছে; কেননা মন্দ বিষয়ের দ্বারা ঈশ্বরের পরীক্ষা করা যাইতে পারে না, আর তিনি কাহারও পরীক্ষা করেন না;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কেউ যখন প্রলুদ্ধ হয় তখন য়েন সে না বলে, ‘ঈশ্বর আমাকে প্রলুদ্ধ করেছেন৷’ মন্দ ঈশ্বরকে প্রলোভিত করতে পারে না এবং ঈশ্বরও নিজে কাউকে প্রলোভনে ফেলেন না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
প্রলোভনের সময়ে কেউ না বলুক, ঈশ্বর আমাকে প্রলোভিত করছেন; কারণ মন্দ বিষয় দিয়ে ঈশ্বরকে প্রলোভিত করা যায় না, আর তিনি কাউকেই প্রলোভিত করেন না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরীক্ষার সময়ে কেহ না বলুক, ঈশ্বর হইতে আমার পরীক্ষা হইতেছে; কেননা মন্দ বিষয়ের দ্বারা ঈশ্বরের পরীক্ষা করা যাইতে পারে না, আর তিনি কাহারও পরীক্ষা করেন না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অন্তরে পাপের টান বোধ করলে কেউ যেন না বলে, “ঈশ্বর আমাকে পাপের দিকে টানছেন।” কোন মন্দই ঈশ্বরকে পাপের দিকে টানতে পারে না, আর ঈশ্বরও কাউকে পাপের দিকে টানেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দিলে গুনাহের টান বোধ করলে কেউ যেন না বলে, “আল্লাহ্‌ আমাকে গুনাহের দিকে টানছেন।” কোন খারাপীই আল্লাহ্‌কে গুনাহের দিকে টানতে পারে না, আর আল্লাহ্‌ও কাউকে গুনাহের দিকে টানেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রলোভনের সম্মুখীন হলে কেউ যেন একথা না বলে যে ঈশ্বরই তাকে প্রলুব্ধ করেছেন। কারণ মন্দের দ্বারা ঈশ্বরকে প্রলুব্ধ করা যায় না এবং তিনিও কাউকে প্রলুব্ধ করেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেউ যখন প্রলুদ্ধ হয় তখন যেন সে না বলে, “ঈশ্বর আমাকে প্রলুদ্ধ করেছেন৷” মন্দ ঈশ্বরকে কোন জিনিস প্রলোভিত করতে পারে না এবং ঈশ্বরও নিজে কাউকে প্রলোভনে ফেলেন না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রলোভনের দিনের কেউ না বলুক, ঈশ্বর আমাকে প্রলোভিত করছেন; কারণ মন্দ বিষয় দিয়ে ঈশ্বরকে প্রলোভিত করা যায় না, আর তিনি কাউকেই প্রলোভিত করেন না;