James 1:15 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে কামনা সগর্ভা হয়ে গুনাহ্ প্রসব করে এবং গুনাহ্ পরিপক্ক হয়ে মৃত্যুকে জন্ম দেয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে, সেই কামনা পূর্ণগর্ভ হয়ে পাপের জন্ম দেয় এবং পাপ পূর্ণতা লাভ করে মৃত্যু প্রসব করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে কামনা সগর্ভা হইয়া পাপ প্রসব করে, এবং পাপ পরিপক্ব হইয়া মৃত্যুকে জন্ম দেয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এই মন্দ ইচ্ছা গর্ভবতী হয়ে পাপের জন্ম দেয় এবং পাপ পূর্ণতা লাভ করে মৃত্যুর জন্ম দেয়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে কামনা গর্ভবতী হয়ে পাপের জন্ম দেয় এবং পাপ পরিপক্ক হয়ে মৃত্যুকে জন্ম দেয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে কামনা সগর্ভা হইয়া পাপ প্রসব করে, এবং পাপ পরিপক্ব হইয়া মৃত্যুকে জন্ম দেয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর কামনা পরিপূর্ণ হলে পর পাপের জন্ম হয়, আর পাপ পরিপূর্ণ হলে পর মৃত্যুর জন্ম হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর কামনা পরিপূর্ণ হলে পর গুনাহের জন্ম হয়, আর গুনাহ্ পরিপূর্ণ হলে পর মৃত্যুর জন্ম হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কামনা পূর্ণগর্ভ হয়ে পাপ প্রসব করে এবং পাপ পূর্ণতা লাভ করে মৃত্যুর জন্ম দেয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই মন্দ ইচ্ছা গর্ভবতী হয়ে পাপের জন্ম দেয় এবং পাপ পূর্ণতা লাভ করে মৃত্যুর জন্ম দেয়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে কামনা গর্ভবতী হয়ে পাপের জন্ম দেয় এবং পাপ পরিপক্ক হয়ে মৃত্যুকে জন্ম দেয়।