James 1:17 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সমস্ত উত্তম দান এবং সমস্ত সিদ্ধ বর উপর থেকে আসে, জ্যোতির্মণ্ডলের সেই পিতা থেকে নেমে আসে, যাঁতে কোনও পরিবর্তন নেই কিংবা তিনি ছায়ার মত বদলে যান না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সমস্ত উৎকৃষ্ট ও নিখুঁত দান ঊর্ধ্বলোক থেকে, আকাশের জ্যোতিষ্কমণ্ডলীর সেই পিতা থেকে আসে। তিনি কখনও পরিবর্তন হন না বা ছায়ার মতো সরে যান না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সমস্ত উত্তম দান এবং সমস্ত সিদ্ধ বর উপর হইতে আইসে, জ্যোতির্গণের সেই পিতা হইতে নামিয়া আইসে, যাঁহাতে অবস্থান্তর কিম্বা পরিবর্ত্তনজনিত ছায়া হইতে পারে না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সমস্ত ভাল ও নিখুঁত দান স্বর্গ থেকে আসে, কারণ পিতা ঈশ্বর যিনি স্বর্গীয় আলো সৃষ্টি করেছিলেন তিনি সর্বদা একই আছেন; তাঁর কোনও পরিবর্তন হয় না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সমস্ত উত্তম উপহার এবং সমস্ত নিখুঁত উপহার উপর থেকে আসে, আলোর সেই পিতার কাছ থেকে নেমে আসে, ছায়া যেমন একস্থান থেকে আর একস্থানে পরিবর্তন হয় তেমনি তাঁর পরিবর্তন হয় না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সমস্ত উত্তম দান এবং সমস্ত সিদ্ধ বর উপর হইতে আইসে, জ্যোতির্গণের সেই পিতা হইতে নামিয়া আইসে, যাঁহাতে অবস্থান্তর কিম্বা পরিবর্তনের ছায়া নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জীবনের প্রত্যেকটি সুন্দর ও নিখুঁত দান স্বর্গ থেকে নেমে আসে, আর তা আসে ঈশ্বরের কাছ থেকে, যিনি সমস্ত আলোর পিতা। চঞ্চল ছায়ার মত করে তিনি বদলে যান না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জীবনের প্রত্যেকটি সুন্দর ও নিখুঁত দান বেহেশত থেকে নেমে আসে, আর তা আসে আল্লাহ্র কাছ থেকে, যিনি সমস্ত নূরের পিতা। চঞ্চল ছায়ার মত করে তিনি বদলে যান না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমস্ত উত্তম দান, সমস্ত উৎকৃষ্ট বর দিব্যলোক থেকে জ্যোতিষ্কমণ্ডলীর জনক, পিতা ঈশ্বরের কাছ থেকে আসে। তিনি অপরিবর্তনীয়, আবর্তনের কোন ছায়াও তাঁর উপর পড়ে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সমস্ত ভাল ও নিখুঁত দান স্বর্গ থেকে আসে, কারণ পিতা ঈশ্বর, যিনি স্বর্গীয় আলো সৃষ্টি করেছিলেন তিনি সর্বদা একই আছেন, তাঁর কোনও পরিবর্তন হয় না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সমস্ত উত্তম উপহার এবং সমস্ত সিদ্ধ উপহার স্বর্গ থেকে আসে, সেই আলোর পিতার কাছ থেকে নেমে আসে। ছায়া যেমন একস্থান থেকে আর একস্থানে পরিবর্তন হয় তেমনি তাঁর পরিবর্তন হয় না।