James 1:19 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে আমার প্রিয় ভাইয়েরা, তোমরা তো এই কথা জান। কিন্তু তোমারা প্রত্যেকে শুনবার জন্য আগ্রহী হও, কথাবার্তায় ধীর, ক্রোধে ধীর হও,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার প্রিয় ভাইবোনেরা, তোমরা এ বিষয়ে মনোনিবেশ করো: প্রত্যেকেই শুনতে আগ্রহী হও ও কথা বলায় ধীর হও এবং ক্রোধে ধীর হও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে আমার প্রিয় ভ্রাতৃগণ, তোমরা ইহা জ্ঞাত আছ। কিন্তু তোমাদের প্রত্যেক জন শ্রবণে সত্বর, কথনে ধীর,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমার প্রিয় ভাই ও বোনেরা, তোমরা শ্রবণে সত্বর কিন্তু কথনে ধীর হও৷ চট করে রেগে য়েও না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
হে আমার প্রিয় ভাইয়েরা, তোমরা এটা জানো। কিন্তু তোমাদের প্রত্যেকে অবশ্যই মনোযোগ দিয়ে কথা শোন, সাবধানে কথা বলো, খুব তাড়াতাড়ি রেগে যেও না,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে আমার প্রিয় ভ্রাতৃগণ, তোমরা ইহা জ্ঞাত আছ। কিন্তু তোমাদের প্রত্যেক জন শ্রবণে সত্বর, কথনে ধীর, ক্রোধে ধীর হউক,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার প্রিয় ভাইয়েরা, আমার এই কথাটা লক্ষ্য কর-তোমরা প্রত্যেকে শুনবার জন্য আগ্রহী হও, কিন্তু তাড়াতাড়ি করে কথা বলতে যেয়ো না বা রাগ কোরো না;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার প্রিয় ভাইয়েরা, আমার এই কথাটা লক্ষ্য কর- তোমরা প্রত্যেকে শুনবার জন্য আগ্রহী হও, কিন্তু তাড়াতাড়ি করে কথা বলতে যেয়ো না বা রাগ কোরো না;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রিয় বন্ধুগণ, শোন, তোমরা শ্রবণে আগ্রহী হও, বাক্‌ সংযত কর, অল্পে ক্রুদ্ধ হয়ো না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার প্রিয় ভাই ও বোনেরা, তোমরা শ্রবণে সত্বর কিন্তু কথনে ধীর হও৷ চট করে রেগে য়েও না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে আমার প্রিয় ভাইয়েরা, তোমরা এটা জানো। কিন্তু তোমাদের প্রত্যেকে অবশ্যই কথা শোনার জন্য প্রস্তুত থাক, কম কথা বলো, খুব তাড়াতাড়ি রেগে যেও না,