James 1:21 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তোমরা সকল নাপাকীতা এবং নাফরমানীর উচ্ছ্বাস ফেলে দিয়ে, মৃদুভাবে সেই রোপিত কালাম গ্রহণ কর, যা তোমাদের প্রাণের নাজাত সাধন করতে পারে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই কারণে, তোমাদের জীবনের সমস্ত নৈতিক কলুষতা ও মন্দতা থেকে মুক্ত হও ও তোমাদের মধ্যে বপন করা সেই বচনকে নতনম্ররূপে গ্রহণ করো, যা তোমাদের পরিত্রাণ সাধন করতে পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তোমরা সকল অশুচিতা এবং দুষ্টতার উচ্ছ্বাস ফেলিয়া দিয়া, মৃদুভাবে সেই রোপিত বাক্য গ্রহণ কর, যাহা তোমাদের প্রাণের পরিত্রাণ সাধন করিতে পারে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাই তোমাদের জীবন থেকে সব রকমের অপবিত্রতা ও যা কিছু মন্দ যা তোমাদের চারপাশে রয়েছে তাকে দূরে সরিয়ে দাও; আর নম্রভাবে ঈশ্বরের শিক্ষা গ্রহণ কর যা তিনি তোমাদের হৃদয়ে বপন করেছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অতএব, তোমরা সমস্ত অপবিত্রতা ও মন্দতা ত্যাগ করে, নম্রভাবে সেই বাক্য যা রোপণ করা হয়েছে তা গ্রহণ কর, যা তোমাদের প্রাণের উদ্ধার করতে সক্ষম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তোমরা সকল অশুচিতা এবং দুষ্টতার উচ্ছ্বাস ফেলিয়া দিয়া, মৃদুভাবে সেই রোপিত বাক্য গ্রহণ কর, যাহা তোমাদের প্রাণের পরিত্রাণ সাধন করিতে পারে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইজন্য সব রকম অপবিত্রতা এবং যে সব মন্দতা এখনও তোমাদের জীবনে রয়েছে তা দূর কর। ঈশ্বরের বাক্যের বীজ যা তোমাদের অন্তরের মধ্যে বোনা হয়েছে তা নম্রভাবে গ্রহণ কর। পাপ থেকে তোমাদের উদ্ধার করবার ক্ষমতা এই বাক্যেরই আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইজন্য সব রকম অপবিত্রতা এবং যে সব খারাপী এখনও তোমাদের জীবনে রয়েছে তা দূর কর। আল্লাহ্র কালামের বীজ যা তোমাদের দিলের মধ্যে বোনা হয়েছে তা নম্রভাবে গ্রহণ কর। তোমাদের নাজাত করবার ক্ষমতা এই কালামেরই আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এইজন্য মনের মধ্যে আগাছার মত যতসব কলুষ কালিমা রয়েছে তা পরিষ্কার কর এবং ঈশ্বর যে বাক্য-বীজ তোমাদের অন্তরে বপন করেছেন, বিনম্র চিত্তে গ্রহণ কর এবং তার পরিচর্যা কর। এই বাক্য-বীজই তোমাদের উদ্ধার করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই তোমাদের জীবন থেকে সব রকমের অপবিত্রতা ও যা কিছু মন্দ, যা তোমাদের চারপাশে রয়েছে তাকে দূরে সরিয়ে দাও; আর নম্রভাবে ঈশ্বরের শিক্ষা গ্রহণ কর যা তিনি তোমাদের হৃদয়ে বপন করেছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব, তোমরা সমস্ত অপবিত্রতা ও মন্দতা ত্যাগ করে, নম্র ভাবে সেই বাক্য যা তোমাদের মধ্যে রোপণ করা হয়েছে তা গ্রহণ কর, যা তোমাদের প্রাণের উদ্ধার করতে সক্ষম।