James 1:22 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর কালামের কার্যকারী হও, নিজদেরকে ভুলিয়ে শ্রোতামাত্র হয়ো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বাক্যের কেবল শ্রোতা হোয়ো না ও নিজেদের প্রতারিত কোরো না। বাক্য যা বলে, তা করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বাক্যের কার্য্যকারী হও, আপনাদিগকে ভুলাইয়া শ্রোতামাত্র হইও না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঈশ্বরের বাক্য অনুসারে কাজ কর, শুনে কিছু না করে বসে থাকলে চলবে না৷ শুধুমাত্র ঈশ্বরের বাক্য়ের শ্রোতা হয়ে নিজেকে ঠকিও না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর বাক্যর কার্য্যকারী হও, নিজেদের ভুলিয়ে শুধু বাক্যের শ্রোতা হয়ো না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বাক্যের কার্যকারী হও, আপনাদিগকে ভুলাইয়া শ্রোতামাত্র হইও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কেবল ঈশ্বরের বাক্য শুনলেই চলবে না, সেইমত কাজও করতে হবে। যদি তোমরা কেবল ঈশ্বরের বাক্য শোন কিন্তু সেইমত কাজ না কর তবে তোমরা নিজেদের ঠকাচ্ছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কেবল আল্লাহ্‌র কালাম শুনলেই চলবে না, সেইমত কাজও করতে হবে। যদি তোমরা কেবল আল্লাহ্‌র কালাম শোন কিন্তু সেইমত কাজ না কর তবে তোমরা নিজেদের ঠকা"ছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই বাণীর শ্রোতামাত্র হয়ে তোমরা আত্ম-প্রতারণা করো না এবং তোমাদের জীবনাচরণে তাকে প্রকাশ কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বরের বাক্য অনুসারে কাজ কর৷ শুনে কিছু না করে বসে থাকলে চলবে না৷ শুধুমাত্র ঈশ্বরের বাক্যের শ্রোতা হয়ে নিজেকে ঠকিও না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর বাক্যর কার্য্যকারী হও, নিজেদের ঠকিয়ে শুধু বাক্যের শ্রোতা হয়ো না।