James 1:23 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা যে কেউ কালামের শ্রোতামাত্র, কার্যকারী নয়, সে এমন ব্যক্তির মত যে আয়নায় নিজের স্বাভাবিক মুখ দেখে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে বাক্য শোনে অথচ তার নির্দেশ পালন করে না, সে এমন মানুষের মতো যে আয়নায় তার মুখ দেখে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা যে কেহ বাক্যের শ্রোতামাত্র, কার্য্যকারী নয়, সে এমন ব্যক্তির তুল্য, যে দর্পণে আপনার স্বাভাবিক মুখ দেখে;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যদি কেউ শুধুমাত্র ঈশ্বরের বাক্য়ের শ্রোতাই হয় আর সেই মতো কাজ না করে, তবে সে এমন একজন লোকের মতো য়ে আয়নার দিকে তাকায়,
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ যে শুধু বাক্য শোনে, কিন্তু সেইমতো কাজ করে না, সে এমন ব্যক্তির তুল্য, যে আয়নায় নিজের স্বাভাবিক মুখ দেখে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা যে কেহ বাক্যের শ্রোতামাত্র, কার্যকারী নয়, সে এমন ব্যক্তির তুল্য, যে দর্পণে আপনার স্বাভাবিক মুখ দেখে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে কেবল সেই বাক্য শোনে কিন্তু সেইমত কাজ না করে সে এমন লোকের মত, যে আয়নাতে নিজের চেহারা দেখে চলে যায় আর তখনই তা ভুলে যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে কেবল সেই কালাম শোনে কিন্তু সেইমত কাজ না করে সে এমন লোকের মত, যে আয়নাতে নিজের চেহারা দেখে চলে যায় আর তখনই তা ভুলে যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ কেউ যদি সেই বাণী অনুযায়ী কাজ না করে শুদু শুনেই যায়, তাহলে সে হবে এমন একজন লোকের মত যে আয়নায় নিজের চেহারা দেখেই
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি কেউ শুধুমাত্র ঈশ্বরের বাক্যের শ্রোতাই হয় আর সেই মতো কাজ না করে, তবে সে এমন একজন লোকের মতো যে আয়নার দিকে তাকায়,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ যে শুধু বাক্য শোনে, কিন্তু সেইমতো কাজ না করে, সে এমন ব্যক্তির তুল্য, যে আয়নায় নিজের স্বাভাবিক মুখ দেখে;