James 1:26 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে ব্যক্তি নিজেকে ধার্মিক বলে মনে করে, আর নিজের জিহ্বাকে বলগা দ্বারা বশে না রাখে, কিন্তু নিজের হৃদয়কে ভুলায় তার ধর্ম মিথ্যা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেউ যদি নিজেকে ধার্মিক বলে মনে করে, কিন্তু নিজের জিভকে লাগাম দিয়ে বশে না রাখে, সে নিজের সঙ্গে নিজেই প্রতারণা করে এবং তার ধর্ম অসার।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে ব্যক্তি আপনাকে ধর্ম্মশীল বলিয়া মনে করে, আর আপন জিহ্বাকে বল্‌গা দ্বারা বশে না রাখে, কিন্তু নিজ হৃদয়কে ভুলায়, তাহার ধর্ম্ম অলীক।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যদি কোন ব্যক্তি নিজেকে ধার্মিক মনে করে, অথচ নিজের মুখ না সামলায় তবে, সে নিজেকে ঠকায়, তার ‘ধার্মিকতা’ মূল্যহীন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যে ব্যক্তি নিজেকে ধার্মিক বলে মনে করে, আর নিজের জিভকে বল্গা দিয়ে বশে না রাখে, কিন্তু নিজের হৃদয়কে ভোলায়, তার ধার্মিকতার কোনো মূল্য নেই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে ব্যক্তি আপনাকে ধর্মশীল বলিয়া মনে করে, আর আপন জিহ্বাকে বল্‌গা দ্বারা বশে না রাখে, কিন্তু নিজ হৃদয়কে ভুলায় তাহার ধর্ম অলীক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কেউ যদি নিজেকে ধার্মিক মনে করে অথচ নিজের জিভ্‌কে না সামলায় সে নিজেকে ঠকায়। তার ধর্মকর্ম মিথ্যা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কেউ যদি নিজেকে ধার্মিক মনে করে অথচ নিজের জিভ্‌কে না সামলায় সে নিজেকে ঠকায়। তার ধর্মকর্ম মিথ্যা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেউ যদি নিজেকে খুব ধার্মিক বলে মনে করে, অথচ রসনা সংযত করতে না পারে, সে নিজেকেই ঠকায়। তার ধর্মকর্ম সবই অসার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি কোন ব্যক্তি নিজেকে ধার্মিক মনে করে, অথচ নিজের মুখ না সামলায়় তবে সে নিজেকে ঠকায়, তার “ধার্মিকতা” মূল্যহীন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে ব্যক্তি নিজেকে ধার্মিক বলে মনে করে, আর নিজের জিভকে বল্গা দিয়ে বশে না রাখে, কিন্তু নিজের হৃদয়কে ঠকায়, তার ধার্মিকতার কোনো মূল্য নেই।