James 1:27 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দুঃখ-কষ্টের সময়ে এতিমদের ও বিধবাদের তত্ত্বাবধান করা এবং সংসার থেকে নিজেকে নিষ্কলঙ্করূপে রক্ষা করাই হল পিতা আল্লাহ্র কাছে পবিত্র ও বিমল ধর্ম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পিতা ঈশ্বরের কাছে বিশুদ্ধ ও নির্দোষরূপে গ্রহণযোগ্য ধর্ম হল এই: অনাথ ও বিধবাদের দুঃখকষ্টে তত্ত্বাবধান করা এবং সাংসারিক কলুষতা থেকে নিজেকে রক্ষা করা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ক্লেশাপন্ন পিতৃমাতৃহীনদের ও বিধবাদের তত্ত্বাবধান করা, এবং সংসার হইতে আপনাকে নিষ্কলঙ্করূপে রক্ষা করাই পিতা ঈশ্বরের কাছে শুচি ও বিমল ধর্ম্ম।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
য়ে ধার্মিকতা ঈশ্বর বিশুদ্ধ ও খাঁটি হিসেবে অনুমোদন করেন তা হল অনাথ ও বিধবাদের দুঃখ কষ্টে দেখাশোনা করা এবং নিজেকে পৃথিবীর মন্দ প্রভাব থেকে দূরে রাখা৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
দুঃখী অনাথদের ও বিধবাদের দেখাশোনা করা এবং জগৎ থেকে নিজেকে পবিত্রভাবে রক্ষা করাই পিতা ঈশ্বরের কাছে পবিত্র ও খাঁটি ধর্ম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ক্লেশাপন্ন পিতৃমাতৃহীনদের ও বিধবাদের তত্ত্বাবধান করা, এবং সংসার হইতে আপনাকে নিষ্কলঙ্করূপে রক্ষা করাই পিতা ঈশ্বরের কাছে শুচি ও বিমল ধর্ম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিধবা ও অনাথদের দুঃখ-কষ্টের সময়ে তাদের দেখাশোনা করা আর জগতের সব নোংরামি থেকে নিজেকে পরিষ্কার রাখাই হল পিতা ঈশ্বরের চোখে খাঁটি ও সত্য ধর্ম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বিধবা ও এতিমদের দুঃখ-কষ্টের সময়ে তাদের দেখাশোনা করা আর দুনিয়ার সব নোংরামি থেকে নিজেকে পরিষ্কার রাখাই হল পিতা আল্লাহ্র চোখে খাঁটি ও সত্য ধর্ম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিপদে আপদে অনাথ শিশু ও বিধবাদের সাহায্য করা এবং সংসারের কলুষ থেকে নিজেকে বাঁচিয়ে চলাই হচ্ছে পিতা ঈশ্বরের বিচারে এক অনাবিল পবিত্র ধর্ম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে ধার্মিকতা ঈশ্বর বিশুদ্ধ ও খাঁটি হিসেবে অনুমোদন করেন তা হল অনাথ ও বিধবাদের দুঃখ কষ্টে দেখাশোনা করা এবং নিজেকে পৃথিবীর মন্দ প্রভাব থেকে দূরে রাখা৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দুঃখের দিনের অনাথদের ও বিধবাদের দেখাশোনা করা এবং জগত থেকে নিজেকে ত্রূটিহীন ভাবে রক্ষা করাই পিতা ঈশ্বরের কাছে পবিত্র ও শুদ্ধ ধর্ম।