James 1:4 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেই ধৈর্যকে সমপূর্ণভাবে কাজ করতে দাও, যেন তোমরা পরিপক্ক ও সমপূর্ণ হও, কোন বিষয়ে তোমাদের অভাব না থাকে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধৈর্যকে অবশ্যই তার কাজ শেষ করতে হবে, যেন তোমরা পরিপক্ব ও সম্পূর্ণ হয়ে উঠতে পারো, কোনো বিষয়ের অভাব তোমাদের না থাকে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই ধৈর্য্য সিদ্ধ কার্য্যবিশিষ্ট হউক, যেন তোমরা সিদ্ধ ও সম্পূর্ণ হও, কোন বিষয়ে তোমাদের অভাব না থাকে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই ধৈর্য্যগুণকে তোমাদের জীবনে পুরোপুরিভাবে কাজ করতে দাও৷ এর ফলে তোমরা নিখুঁত ও সম্পূর্ণ হয়ে উঠবে এবং কোন বিষয়ে তোমাদের কোন অভাব থাকবে না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর সেই ধৈর্য্য যেন নিজের কাজকে সম্পূর্ণ করে, যেন তোমরা পরিপক্ক ও সম্পূর্ণ হও, কোন বিষয়ে যেন তোমাদের অভাব না থাকে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই ধৈর্য সিদ্ধ কার্যবিশিষ্ট হউক, যেন তোমরা সিদ্ধ ও সম্পূর্ণ হও, কোন বিষয়ে তোমাদের অভাব না থাকে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই ধৈর্যগুণকে তোমাদের জীবনে পুরোপুরিভাবে কাজ করতে দাও, যাতে তোমরা পাকা ও নিখুঁত হয়ে উঠতে পার, অর্থাৎ তোমাদের স্বভাবের মধ্যে যেন কোন রকম অভাব না থাকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই ধৈর্যগুণকে তোমাদের জীবনে পুরোপুরিভাবে কাজ করতে দাও, যাতে তোমরা পাকা ও নিখুঁত হয়ে উঠতে পার, অর্থাৎ তোমাদের স্বভাবের মধ্যে যেন কোন রকম অভাব না থাকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা শেষ পর্যন্ত ধৈর্য ধরে থাক তাহলে তোমরা হবে সিদ্ধ ও লাভ করবে জীবনের পূর্ণতা। কোন বিষয়ে তোমাদের দৈন্য থাকবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই ধৈর্য্য্যগুণকে তোমাদের জীবনে পুরোপুরিভাবে কাজ করতে দাও৷ এর ফলে তোমরা নিখুঁত ও সম্পূর্ণ হয়ে উঠবে এবং কোন বিষয়ে তোমাদের কোন অভাব থাকবে না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেই সহ্য যেন নিজের কাজকে সম্পূর্ণ করে, যেন তোমরা পরিপক্ক ও সম্পূর্ণ হও, কোন বিষয়ে যেন তোমাদের অভাব না থাকে।