James 1:5 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদি তোমাদের কারো জ্ঞানের অভাব হয়, তবে সে আল্লাহ্র কাছে যাচ্ঞা করুক, তাকে দেওয়া হবে; কেননা তিনি তিরস্কার না করে সকলকে অকাতরে দিয়ে থাকেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের কারও যদি প্রজ্ঞার অভাব থাকে, সে ঈশ্বরের কাছে তা চাইবে, যিনি কোনও ত্রুটি না ধরে উদারভাবে সকলকে দান করে থাকেন, আর তাকে তা দেওয়া হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদি তোমাদের কাহারও জ্ঞানের অভাব হয়, তবে সে ঈশ্বরের কাছে যাচ্ঞা করুক; তিনি সকলকে অকাতরে দিয়া থাকেন, তিরস্কার করেন না; তাহাকে দত্ত হইবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমাদের কারোর যদি প্রজ্ঞার অভাব হয়, তবে সে তার জন্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করুক৷ ঈশ্বর দয়াবান; তিনি সকলকে উদারভাবে এবং আনন্দের সঙ্গে দেন৷ অতএব ঈশ্বর তোমাদের প্রজ্ঞা প্রদান করবেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যদি তোমাদের কারো জ্ঞানের অভাব হয়, তবে সে যেন ঈশ্বরের কাছে চায়; তিনি সবাই কে উদারতার সঙ্গে দিয়ে থাকেন, তিরস্কার করেন না; ঈশ্বর তাকে দেবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদি তোমাদের কাহারও জ্ঞানের অভাব হয়, তবে সে ঈশ্বরের কাছে যাচ্ঞা করুক; তিনি সকলকে অকাতরে দিয়া থাকেন, তিরস্কার করেন না; তাহাকে দত্ত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের মধ্যে যদি কারও জ্ঞানের অভাব থাকে তবে সে যেন ঈশ্বরের কাছে চায়, আর ঈশ্বর তাকে তা দেবেন, কারণ তিনি বিরক্ত না হয়ে প্রত্যেককে প্রচুর পরিমাণে দান করেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের মধ্যে যদি কারও জ্ঞানের অভাব থাকে তবে সে যেন আল্লাহ্র কাছে চায়, আর আল্লাহ্ তাকে তা দেবেন, কারণ তিনি বিরক্ত না হয়ে প্রত্যেককে প্রচুর পরিমাণে দান করেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের কারও যদি জ্ঞানের অভাব হয়, ঈশ্বরের কাছে প্রার্থনা করো, পাবে। তিনি কোন অনুযোগ না করে উদারহস্তে অকারতের সকলকে দিয়ে থাকেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের কারো যদি প্রজ্ঞার অভাব হয়, তবে সে তার জন্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করুক৷ ঈশ্বর দয়াবান; তিনি সকলকে উদারভাবে এবং আনন্দের সঙ্গে দেন৷ অতএব ঈশ্বর তোমাদের প্রজ্ঞা প্রদান করবেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি তোমাদের কারো জ্ঞানের অভাব হয়, তবে সে যেন ঈশ্বরের কাছে চায়; তিনি সবাই কে উদারতার সঙ্গে দিয়ে থাকেন, তিরস্কার করেন না; ঈশ্বর তাকে দেবেন।