James 2:11 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা যিনি বলেছেন, “জেনা করো না,” তিনিই আবার বলেছেন, “নরহত্যা করো না;” ভাল, তুমি যদি জেনা না করে খুন কর, তা হলে শরীয়তের লঙ্ঘনকারী হয়েছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ যিনি বলেছেন, “ব্যভিচার কোরো না,” তিনিই আবার বলেছেন, “তোমরা নরহত্যা কোরো না।” তোমরা হয়তো ব্যভিচার করোনি, কিন্তু যদি নরহত্যা করে থাকো, তাহলে তোমরা বিধানভঙ্গকারী হয়েছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা যিনি বলিয়াছেন, “ব্যভিচার করিও না,” তিনিই আবার বলিয়াছেন, “নরহত্যা করিও না;” ভাল, তুমি যদি ব্যভিচার না করিয়া নরহত্যা কর, তাহা হইলে, ব্যবস্থার লঙ্ঘনকারী হইয়াছ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঈশ্বর বলেছেন, ‘ব্যভিচার করো না৷’ আবার তিনিই বলেছেন, ‘নরহত্যা করো না৷’ এবার তুমি যদি ব্যভিচার না করে নরহত্যা কর, তাহলেও তুমি একজন ঈশ্বরের বিধি-ব্যবস্থা ভঙ্গকারী৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ যিনি বলেছেন, “ব্যভিচার করো না,” তিনিই আবার বলেছেন, “মানুষ হত্যা করো না,” ভাল, তুমি যদি ব্যভিচার না করে মানুষ হত্যা কর, তা হলে, তুমি ঈশ্বরের আদেশকে অমান্য করেছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা যিনি বলিয়াছেন, “ব্যভিচার করিও না,” তিনিই আবার বলিয়াছেন, “নরহত্যা করিও না;” ভাল, তুমি যদি ব্যভিচার না করিয়া নরহত্যা কর, তাহা হইলে ব্যবস্থার লঙ্ঘনকারী হইয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিনি বলেছেন, “ব্যভিচার কোরো না,” তিনিই আবার বলেছেন, “খুন কোরো না।” তাহলে যদি তোমরা ব্যভিচার না করে খুন কর তবে কি তোমরা আইন-অমান্যকারী হলে না?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যিনি বলেছেন, “জেনা কোরো না,” তিনিই আবার বলেছেন, “খুন কোরো না।” তাহলে যদি তোমরা জেনা না করে খুন কর তবে কি তোমরা আইন্তঅমান্যকারী হলে না?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ ‘ব্যভিচার করো না’ —এই নির্দেশ যিনি দিয়েছেন, তিনিই আবার আদেশ দিয়েছেন, ‘নরহত্যা করো না’। তুমি যদি ব্যভিচার না করে নরহত্যা কর তাহলেও তোমার বিধান অমান্য করা হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর বলেছেন, “ব্যভিচার করো না৷” আবার তিনিই বলেছেন, “নরহত্যা করো না৷” এবার তুমি যদি ব্যভিচার না করে নরহত্যা কর, তাহলেও তুমি একজন ঈশ্বরের বিধি-ব্যবস্থা ভঙ্গকারী৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ ঈশ্বর যিনি বললেন, “ব্যভিচার করো না,” তিনিই আবার বলেছেন, “মানুষ হত্যা করো না,” ভাল, তুমি যদি ব্যভিচার না করে মানুষ হত্যা কর, তাহলে, তুমি ঈশ্বরের সমস্ত আদেশকে অমান্য করছ।