James 2:18 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু কেউ বলবে তোমার ঈমান আছে, আর আমার কাজ আছে; তোমার কাজ ছাড়া ঈমান আমাকে দেখাও, আর আমি তোমাকে আমার কাজের মধ্য দিয়ে ঈমান দেখাব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু কেউ হয়তো বলবে, “তোমার বিশ্বাস আছে, কিন্তু আমার কর্ম আছে।” আমাকে তোমার কর্মহীন বিশ্বাসের প্রমাণ দেখাও, আমি তোমাকে আমার কর্মের মাধ্যমে বিশ্বাস দেখাব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু কেহ বলিবে, তোমার বিশ্বাস আছে, আর আমার কর্ম্ম আছে; তোমার কর্ম্মবিহীন বিশ্বাস আমাকে দেখাও, আর আমি তোমাকে আমার কর্ম্ম হইতে বিশ্বাস দেখাইব।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু কেউ হয়তো বলবে, ‘তোমার বিশ্বাস আছে, আর আমার কাজ আছে৷ কাজ বাদ দিয়ে তোমার বিশ্বাস আমাকে দেখাও আর আমি আমার কাজের মধ্যে আমার বিশ্বাস তোমাকে দেখাব৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু কেউ যদি বলে, “তোমার বিশ্বাস আছে, আর আমার কাছে সৎ কাজ আছে,” তোমার কাজ বিহীন বিশ্বাস আমাকে দেখাও, আর আমি তোমাকে আমার কাজের মাধ্যমে বিশ্বাস দেখাব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু কেহ বলিবে, তোমার বিশ্বাস আছে, আর আমার কর্ম আছে; তোমার কর্মবিহীন বিশ্বাস আমাকে দেখাও, আর আমি তোমাকে আমার কর্ম হইতে বিশ্বাস দেখাইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কেউ হয়তো বলতে পারে, “তোমার বিশ্বাস আছে আর আমার আছে সৎ কাজ।” বেশ, ভাল কথা। কাজ ছাড়া তোমার বিশ্বাস আমাকে দেখাও আর আমি কাজের মধ্য দিয়ে আমার বিশ্বাস তোমাকে দেখাব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কেউ হয়তো বলতে পারে, “তোমার ঈমান আছে আর আমার আছে সৎ কাজ।” খুব ভাল কথা। কাজ ছাড়া তোমার ঈমান আমাকে দেখাও আর আমি কাজের মধ্য দিয়ে আমার ঈমান তোমাকে দেখাব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেউ হয়তো বলবে, তোমার বিশ্বাস আছে, আর আমার আছে কর্ম। বেশ, তাহলে আমি বলব, কর্ম ছাড়া তোমার বিশ্বাসের প্রমাণ আমাকে দাও, আর আমি কর্মের মধ্য দিয়ে আমার বিশ্বাসের প্রমাণ তোমাকে দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু কেউ হয়তো বলবে, “তোমার বিশ্বাস আছে, আর আমার কাজ আছে৷ কাজ বাদ দিয়ে তোমার বিশ্বাস আমাকে দেখাও আর আমি আমার কাজের মধ্যে আমার বিশ্বাস তোমাকে দেখাব৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু কেউ যদি বলে, “তোমার বিশ্বাস আছে, আর আমার কাছে সৎ কাজ আছে,” তোমার কাজ বিহীন বিশ্বাস আমাকে দেখাও, আর আমি তোমাকে আমার কাজের মাধ্যমে বিশ্বাস দেখাব।